চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরীরে আগুন, তবুও অভিনয় চালিয়ে গেলেন এই অভিনেত্রী!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ০৮, মে ২০২৫
বিনোদন
A A
অগ্নিকাণ্ডের মধ্যে নাচছেন নারী, চারপাশে আতঙ্কিত মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ
অবসর ভেঙে দীর্ঘদিন পর সিনেমায় ফিরছেন ৭১ বছর বয়সী অভিনেত্রী ও স্টান্টওম্যান ইয়ভেট ফার্গুস। আর অভিনয়ে ফিরেই রীতিমত বিরল এক রেকর্ড গড়লেন এই অভিনেত্রী।চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত হরর সিনেমা ‘ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইনস’। ছবিটি এখনো মুক্তি পায়নি। কিন্তু এর উদ্বোধনী দৃশ্য ইতিমধ্যেই গড়েছে এক অভিনব রেকর্ড!

মূলত এই ছবির জন্যই নিজের শরীরে আগুন নিয়ে মিসেস ফুলার চরিত্রে অভিনয় করেন ৭১ বছর বয়সী ইয়ভেট ফার্গুস। তিনি এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক ব্যক্তি যিনি পুরো শরীর জ্বলন্ত অবস্থায় ক্যামেরার সামনে অভিনয় করেছেন।

সিরিজের ষষ্ঠ পর্ব হিসেবে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন জ্যাক লিপোভস্কি ও অ্যাডাম স্টেইন। সিনেমার গল্প এগিয়েছে বিভিন্ন টাইমলাইন ধরে। যার শুরু হয় ১৯৬৯ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ভবিষ্যদ্বাণী দিয়ে। এই দৃশ্যেই ঘটে ইতিহাস।

পরিচালক লিপোভস্কি গণমাধ্যমে বলেন, ‘আমরা অনেক মানুষকে আগুনে পুড়িয়েছি এই দৃশ্যে। ইয়ভেট ফার্গুসন ছিলেন সেই রেকর্ডধারী যিনি রূপালি পোশাকে পুরো বডি বার্ন করেছেন। এটা ক্যামেরার সামনে সবচেয়ে বয়স্ক ব্যক্তির অগ্নিদগ্ধ স্টান্ট।’

ইয়ভেট নিজেও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই দৃশ্যকে জীবনের অন্যতম প্রিয় স্টান্ট বলে উল্লেখ করেন। এক ভক্তের মন্তব্যে জবাব দিয়ে বলেন, ‘আবার করতে চাই! আমার বয়সে এসে এভাবে মজা করার সুযোগ ক’জনের হয়?’

এই স্মরণীয় মুহূর্তের সময় সেটে উপস্থিত ছিলেন সিনেমার অভিনেত্রী ব্রেক বাসিঞ্জার। তিনি ছবিতে অভিনয় করছেন ইয়াং আইরিস ক্যাম্পবেল চরিত্রে। তিনি বলেন, ‘আমি ওর আশেপাশেই ছিলাম। ভীষণ সুন্দর একটা মুহূর্ত ছিল। সবাই হাততালি দিচ্ছিল আর ও ছিল দারুণ রোমাঞ্চিত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইনস’অভিনেত্রীইয়ভেট ফার্গুসলিড বিনোদনস্টান্টওম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
৫ আগস্ট ২০২৪

৩ আগস্ট থেকে ৫ আগস্ট: গণভবন ও সেনা সদরের ভেতরে যা ঘটেছিল

আগস্ট ৫, ২০২৬

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনে ড. ইউনূস, ইতিহাস থেকে পথ খোঁজার আহ্বান

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT