চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদরোগে আক্রান্ত ‘বডিগার্ড’ নির্মাতা, অবস্থা সংকটাপন্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৩
বিনোদন
A A

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সালমান খান অভিনীত ‘বডিগার্ড’ ছবির পরিচালক সিদ্দিক ইসমাইল। সোমবার (৭ আগস্ট) বিকালে তিনি হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে কোচির অমৃতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

জানা গেছে, অনেকদিন ধরেই নিউমোনিয়া ও লিভারের সমস্যায় ভুগছেন পরিচালক সিদ্দিক। এর মাঝে হৃদরোগে আক্রান্ত হলেন তিনি। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। ফলে বর্তমানে তাকে ইসিএমও সাপোর্টে রাখা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সকালে মেডিকেল বোর্ডের বৈঠক হওয়ার কথা। বোর্ডের নিদ্ধান্ত অনুযায়ী সিদ্দিকের পরবর্তী চিকিৎসার দিকনির্দেশনা দেওয়া হবে।

১৯৮৬ সালে চিত্রনাট্যকার হিসেবে বড় পর্দায় কাজ শুরু করেন সিদ্দিক ইসমাইল। ১৯৮৯ সালে মালায়ালাম ভাষার ‘রামজি রাও স্পেকিং’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিন দশকের বেশি সময় ধরে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তিনি।

২০০৪ সালে ‘হুলচুল’ সিনেমা নির্মাণের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন সিদ্দিক। কিন্তু খুব একটা সাড়া ফেলতে পারেননি সেই ছবিটি। এরপর ২০১১ সালে সালমান খান অভিনীত ‘বডিগার্ড’ সিনেমার মধ্য দিয়ে ব্যাপক সফলতা পান সিদ্দিক।

সিদ্দিক তার নির্মাণ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘গডফাদার’, ‘কাবুলিওয়ালা’, ‘হিটলার’, ‘ফ্রেন্ডস’, ‘ভিয়েতনাম কলোনি’।

Reneta

সূত্র: টাইমস নাউ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিচালকবডিগার্ডসালমান খানসিদ্দিক ইসমাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬

তাইজুলের ৭ উইকেট, দ্বিতীয় দিন শেষে ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ

জুন ২৯, ২০২৬

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT