ঢাকার প্রথম সবাক বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশের ৭০ বছরের গৌরবের ইতিহাসকে ধারন করে চ্যানেল আইয়ে সিনেমার পোস্টার প্রদর্শনীর উদ্যোগকে অভিনব বলছেন দর্শনার্থী ও অতিথিরা। এর মাধ্যমে বর্তমান প্রজন্মের শিল্পী ও কলাকুশলীরা চলচ্চিত্রের ইতিহাস ও সিনেমার হারিয়ে যাওয়া পোস্টার শিল্প সম্পর্কে ধারনা পাবেন বলে জানান তারা।
