বিনোদন

‘মুখ ও মুখোশ’ এর পিয়ারী বেগম আর নেই

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’- এর অন্যতম প্রধান নারী চরিত্রে অভিনয় করা পিয়ারী বেগম আর নেই

পিয়ারী বেগমের ছবি, বাংলার একজন প্রখ্যাত ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

মুখ ও মুখোশ’ এর পিয়ারী বেগমের স্মৃতি ও ছবি, বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের অংশ. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’- এর অন্যতম প্রধান নারী চরিত্রে অভিনয় করা পিয়ারী বেগম আর নেই। মঙ্গলবার (৩০ মে) দুপুর ২টায় উত্তরার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন তার ছেলে রবিউল আমিন।

এদিন বিকেলে তিনি জানান, আম্মা অনেক দিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। আজ দুপুর ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মায়ের বয়স হয়েছিল ৮৬ বছর।

পিয়ারী বেগমের জানাজা ও দাফন নিয়ে ছেলে বলেন, এশার নামাজের পর হবে মায়ের জানাজা। দাফন হবে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরের স্থানে। সেখানে স্বামীর কবরের পাশে সমাহিত হবেন পিয়ারী।

বাংলাদেশের প্রথম সবাক সিনেমা ‘মুখ ও মুখোশ’। ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পেয়েছিল সিনেমাটি। প্রায় ৬৭ বছর আগে আবদুল জব্বার খান পরিচালিত সেই সিনেমায় আমিনুল হকের বিপরীতে অভিনয় করেছিলেন পিয়ারী বেগম।

বিষয়:পিয়ারী বেগম মুখ ও মুখোশ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…