চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছবি ‘পরাণ’ নিয়ে বাড়ছে আগ্রহ, বিক্রি হচ্ছে অগ্রিম টিকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ০১, জুলাই ২০২২
বিনোদন
A A

ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে রায়হান রাফী বানিয়েছেন ‘পরাণ’। নির্মাণের শুরু থেকে আলোচনায় থাকা ছবিটি মুক্তি পাচ্ছে ঈদে। মুক্তির দিন যতই ঘনিয়ে আসছে ‘পরাণ’ নিয়ে দর্শকের মধ্যে বাড়ছে আগ্রহ। 

এমনকি মুক্তির ১০দিন আগে থেকে শুরু হয়েছে অগ্রিম টিকেট বিক্রি! এমনটাই জানালেন ছবির পরিবেশক জাহিদ হাসান অভি। তিনি তথ্য দিয়েছেন, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে পরাণ-এর ঈদের অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে। খোঁজ নেয়ার চেষ্টা করা হলে তথ্যের সত্যতা মেলে।

সিলভার স্ক্রিনের ম্যানেজার মো. পারভেজ চ্যানেল আই অনলাইনকে জানান, ২৮ জুন থেকে ‘পরাণ’ এর অগ্রিম টিকেট দিচ্ছি। তবে এখন ‘থর’ এর টিকেট বেশি বিক্রি হচ্ছে। আশা করছি, চলতি সপ্তাহ থেকে ঈদের জন্য পরাণ’র বেশি টিকেট নেবেন দর্শক।

‘পরাণ’ লাইভ টেক প্রযোজিত ছবি। এতে অভিনয় করেছেন মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহানসহ অনেকে। রবিবার ছবিটির সেন্সর হতে পারে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন রায়হান রাফী। তিনি বলেন, পরাণ’র গান প্রকাশের পর মানুষ খুব পছন্দ করেছেন। আমি আমার মনের মত করে ছবিটি বানিয়েছি। দর্শকরা আমার প্রতি আস্থাশীল। এবারও তারা হতাশ হবে না।

কয়েকটি ছবি ও ওটিটি কনটেন্টে নির্মাণ শৈলী ও গল্প উপস্থাপনা দিয়ে নিজেকে দক্ষ নির্মাতা হিসেবে প্রমাণ করেছেন রায়হান রাফী। পরাণ নিয়েও হয়তো সে কারণে দর্শকদের আগ্রহ বাড়ছে। রাফী বলেন, আমি নতুন নতুন জনরার গল্প বলতে চাই। মানুষ ঈদে যেমন মশলাদার ছবি দেখতে চায়, পরাণ তেমনই ছবি। গল্প ও উপস্থাপনা শেষ পর্যন্ত দর্শকদের দেখতে বাধ্য করবে।

ময়মনসিংহে ‘পরাণ’ ছবির শুটিং হয়। রাফী জানান, তিনি শুরুতে যা আশা করেছিলেন, পরাণ তার চেয়ে দারুণ কিছু হয়েছে।

Reneta

কদিন আগে প্রকাশিত জনি হকের লেখা ‘চলো নিরালায়’ গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ প্রশংসা পাচ্ছে। ছবির আরেকটি টাইটেল গান প্রকাশ হতে যাচ্ছে শুক্রবার সন্ধ্যায়। সবকিছু মিলিয়ে, দর্শক বুঁদ হয়ে উঠছে পরাণ-এ!

‘পরাণ’ প্রসঙ্গে মিম বলেন, ছবিতে মেকআপ ছাড়া শুটিং করেছি। একেবারে ন্যাচারালভাবে অভিনয় করেছি। প্রথম প্রথম একটু টেনশনে ছিলাম- না জানি কেমন হয়! পরে দেখলাম সব ঠিকঠাক আছে। ‘পরাণ’-এ আমি অনন্যা চরিত্রে অভিনয় করেছি।

‘পরাণ’ কয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে? এমন প্রশ্নে ছবির পরিবেশক জাহিদ হাসান অভি বলেন, ‘আমরা মাল্টিপ্লেক্স কেন্দ্রিক বেশি হলে চালাবো। সবকিছু ঠিক থাকলে ৩০টির বেশি হলে পরাণ চলবে। এমন হলগুলোতে দেব যেগুলোতে দর্শক সুন্দর পরিবেশে উপভোগ করতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াশ রোহানঈদের ছবিরজনি হকবিদ্যা সিনহা মিমময়মনসিংহমিমরাফীরায়হান রাফীলিড বিনোদনশরিফুল রাজশুটিংসিনেমা হল
শেয়ারTweetPin

সর্বশেষ

রবীন্দ্র জয়ন্তীতে মাকসুরা অন্তরার প্রথম একক অ্যালবাম

মে ৭, ২০২৬

দুবাই থেকে হত্যা মামলার আসামিকে দেশে আনল পিবিআই

মে ৭, ২০২৬

বিপিএলে ফিক্সিং : ক্রিকেটারসহ নিষিদ্ধ ৪, আজীবন বহিষ্কার ১

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

মে ৭, ২০২৬

এক মাসেও উদ্ধার হয়নি ‘অপহরণের শিকার’ যুবক, দফায় দফায় মুক্তিপণ দাবি

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT