চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে নেই মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে নেই লিওনেল মেসি। ২০০৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৭ বছর বর্ষসেরা একাদশে মেসির থাকাটা ছিল ধারাবাহিক। এবারই প্রথম বর্ষসেরাদের কাতারে নেই বিশ্বজয়ী কিংবদন্তি। নেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও।

সোমবার বর্ষসেরা একাদশ ঘোষণা করে পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ‘ফিফপ্রো’। সেরা একাদশে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদের আছেন সর্বোচ্চ ছয়জন। এছাড়া টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির আছেন ৪ জন। রিয়াল ও সিটির বাইরে জায়গা পেয়েছেন কেবল একজন- লিভারপুল ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।

রিয়ালের ছয় খেলোয়াড়ের মধ্যে আছেন ২০২৩-২৪ মৌসুমে শেষে ফুটবল থেকে অবসর নেওয়া টনি ক্রুসও। রিয়ালের অন্য পাঁচজন দানি কারভাহাল, আন্টোনিও রুডিগার, জুড বেলিংহাম, কাইলিয়ান এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়র। এমবাপে অবশ্য বছরের প্রথম ভাগে খেলেছেন ফরাসি ক্লাব পিএসজির হয়ে। সিটির চারজন এডেরসন, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হালান্ড ও ব্যালন ডি’অরজয়ী রদ্রি। কারভাহাল, রুডিগার, এডেরসন ও রদ্রি প্রথমবার জায়গা পেয়েছেন ফিফপ্রোর বর্ষসেরা একাদশে।

বর্ষসেরা একাদশ নির্বাচনে ভোট দিয়েছেন বিশ্বের ৭০টি দেশের ২৮ হাজারের বেশি পেশাদার ফুটবলার। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত যারা অন্তত ৩০টি ম্যাচ খেলেছেন তারাই বিবেচিত হয়েছেন সেরা একাদশের এই নির্বাচনে। সর্বোচ্চ ১১ হাজার ১৭৬ জনের ভোট পেয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম।

২০২৪ ফিফপ্রো বিশ্ব একাদশ
গোলরক্ষক
এডেরসন (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)
ডিফেন্ডার
দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন)
ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)
আন্টোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
মিডফিল্ডার
জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড)
কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম)
টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)
ফরোয়ার্ড
আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে)
কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/রিয়াল, ফ্রান্স)
ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফপ্রোবর্ষসেরাবেলিংহামম্যানসিটিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার আহ্বান জুবাইদা রহমানের

জুন ১০, ২০২৬

সশস্ত্র বাহিনীকে স্বমহিমায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ১০, ২০২৬

প্রবাসফেরত আলমগীরের সবুজ উদ্যোক্তা হয়ে ওঠার গল্প

জুন ১০, ২০২৬

ইংলিশের সঙ্গে আগ্রাসী আচরণ করে শাস্তি পেলেন নাহিদ

জুন ১০, ২০২৬

২০৩০ সালের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT