ফুটবল

সৌদিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জামালরা

বাংলাদেশ ফুটবল দল প্রস্তুতি ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা প্রস্তুতি ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন, মাঠে অনুশীলন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের মাটিতে ট্রাইনেশন কাপ খেলার আগে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে লাল-সবুজের দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে, জানিয়েছে বাফুফে।

বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপে বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এ তথ্য জানান।

আফ্রিকার দেশ মালাউই-ও বর্তমানে সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প করছে। সেই সুযোগ কাজে লাগিয়ে তাদের বিপক্ষে ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। এছাড়া মদিনার শীর্ষ স্থানীয় লিগের দল ওহুদ ক্লাবের সঙ্গে খেলবে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

১৭ মার্চ ক্যাম্প শেষে দেশে ফেরার পর লাল-সবুজের দল ব্রুনাই দারুস সালাম এবং সিশেলসের সঙ্গে সিলেটে খেলবে ট্রাইনেশন কাপ। ২০ থেকে ২৮ মার্চ ছেলেদের ফিফা উইন্ডোতে ম্যাচগুলো মাঠে গড়াবে।

বিষয়:জামাল বাংলাদেশ বাংলাদেশ জাতীয় ফুটবল দল ব্রুনাই মালাউই সিশেলস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…