চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাঞ্চকর জয়ে টিকে থাকল ঘানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ফুটবল খেলোয়াড়রা মাঠে লড়াই করছে, গোলের জন্য চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালের বিপক্ষে সমানে সমান লড়েও পয়েন্ট খুইয়েছিল ঘানা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে ভুল করলেন না আফ্রিকান সিংহরা। ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় তুলে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার পথ খোলা রাখল নানা অত্তো আদ্দোর দল।

সোমবার এডুকেশন সিটি স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে ঘানা। প্রথমার্ধের ২৪ মিনিটে মোহাম্মেদ সালিসু ও ৩৪ মিনিটে মোহাম্মেদ কুদুসের গোলের পর দ্বিতীয়ার্ধে কোরিয়াকে জোড়া গোলে সমতায় ফেরান চো জিউ-সাং। ৬৮ মিনিটে কুদুসের পাওয়া আরেকটি গোল জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দেয়।

গ্রুপ টেবিলে ২ ম্যাচে একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে ঘানা। ১ পয়েন্ট নিয়ে তলানিতে এশিয়া দলটি। ঘানার সমান ৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে পর্তুগাল। তিন নম্বরে ১ পয়েন্ট নিয়ে আছে উরুগুয়ে। খাতা-কলমের হিসেবে এখনও শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে চারটি দলই।

Banglabid

দোহায় বল দখল, গোলে শটেও আধিপত্য দেখিয়েছে ঘানা। ৬১ শতাংশ বল দখলে রেখে ১১টি শট নিয়ে সাতটি শটই লক্ষে রাখে, প্রতিপক্ষের গোলরক্ষক পরীক্ষাটা ভালোই নিয়েছে ঘানা। বিপরীতে সাতটি শটের তিনটি গোলমুখে রাখতে পারে দুটি গোল পাওয়া কোরিয়া।

ম্যাচের প্রথমার্ধ সাউথ কোরিয়া দারুণ খেললেও দুটি সুযোগ পেয়ে দুটিতেই কাজে লাগায় ঘানা। কোরিয়া প্রথম ১৭ মিনিটে ৭টি কর্নার পেয়েও গোল আনতে ব্যর্থ হন। ২৪ মিনিটে প্রতি আক্রমণে উঠে লিড বাড়িয়ে নেয় ঘানা। আন্দ্রে আইয়ুর ফ্রি-কিক থেকে জটলার ভেতর শট করে গোল করেন মোহাম্মেদ সালিসু।

ব্যবধান দ্বিগুণ করতেও বেশি সময় নেয়নি দেশটি। ১০ মিনিট ব্যবধানে বাঁ দিক থেকে জর্ডান আইয়ুর ক্রসে দারুণ হেডে গোলটি করেন মোহাম্মেদ কুদুস। বিরতির আগে দুর্দান্ত খেলা কোরিয়া পাঁচটি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারেনি একটিও।

Reneta

বিরতির পর ৫৮ ও ৬১ মিনিটে কোরিয়াকে ম্যাচে ফেরান চো জিউ-সাং। বদলি নামা লি কাং-ইনের বাড়ানো বল জালে জড়িয়ে দেন জাপানি ফরোয়ার্ড। তিন মিনিট পর সমতায় ফেরানো গোলটিও করেন তিনি। এবার তাকে সাহায্য করেন রক্ষণের তারকা কিম জিন-সু। অবশ্য বেশি সময় আনন্দ ধরে রাখতে পারেনি কোরিয়া।

৬৮ মিনিটে ইনাকি উইলিয়ামসের এসিস্টে নিজের জোড়া গোলটি করেন কুদুস। দুর্দান্ত সেই গোলই পরে ব্যবধান গড়ে দেয়। রোমাঞ্চকর ম্যাচটি নির্ধারিত সময় শেষে আরও দশ মিনিট খেলা চললেও জালের দেখা পাননি কোনো দল। শেষ সময়ে রেফারিকে ঘিরে ধরার কারণে লাল কার্ড দেখেন কোরিয়ার কোচ পাওলো বেন্তো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডুকেশন সিটি স্টেডিয়ামকাতার বিশ্বকাপ-2022কুদুসফিফা বিশ্বকাপ ঘানাফিফা বিশ্বকাপ সাউথ কোরিয়াসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিআরইউর প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

পরবর্তী

টাঙ্গাইলে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পরবর্তী
সড়ক দুর্ঘটনা-মাদ্রাসা শিক্ষক নিহত

টাঙ্গাইলে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসপ্রাপ্ত এলাকা, ক্ষতিগ্রস্ত ভবন ও ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন করে রুশ ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে ইউক্রেনের হুঁশিয়ারি

সর্বশেষ

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT