চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনো বিক্রি হয়নি কাতার বিশ্বকাপের ৫ লাখ টিকিট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপ সামনে রেখে বেশ কয়েকমাস ধরেই টিকিটি বিক্রির কার্যক্রম চালাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। এরইমধ্যে বিক্রি হয়ে গেছে মোট আসনের ৮০ শতাংশ অর্থাৎ প্রায় ২৫ লাখ টিকিট, আর এখনও অবিক্রিত আছে ৫ লাখ। যা আসর শুরুর আগেই বিক্রি হয়ে যাবে বলে ধারণা করছে ফিফা।

মোট ধারণক্ষমতা ৩ মিলিয়নের অবিক্রিত টিকিটগুলি সবচেয়ে কম মূল্যের। ২৫০ রিয়ালে কেনা যাবে প্রতিটি টিকিট। এখন পর্যন্ত সবচেয়ে বেশি টিকিট কিনেছে আয়োজক দেশ কাতার এরপর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। যেখানে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, মেক্সিকো, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানিও ম্যাচ রয়েছে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আসর ঘিরে আয়োজনে কোথাও ঘাটতি রাখছে না কাতার। হোটেলে থেকে শুরু করে পর্যটন খাতকে ঢেলে সাজাচ্ছে দেশটি, থাকছে বিশেষ সব সুবিধা। এছাড়াও বিশ্বকাপ দেখতে আসা পর্যটকদের যাতায়াত সুবিধা দিতে ৪ হাজার বাস নামাতে যাচ্ছে কাতার।

অন্যদিকে আয়োজন সফল করতে এরইমধ্যে রাজধানী দোহায় ১৩০০ বাস নামিয়েছে কাতার সরকার। পর্যায়ক্রমে বাকি বাসগুলোকেও রাস্তায় দেখা যাবে। ধারণা করা হচ্ছে বিশ্বকাপ শুরু হলে প্রতিদিন ১ মিলিয়নের মতো মানুষ রাস্তায় নেমে আসবে। যাদের সময়মত স্টেডিয়ামে পৌঁছে দিতেই এই ব্যবস্থা। কাতারের বাস পরিষেবা পরিচালনাকারী মোওয়াসালাতের প্রধান অপারেটিং অফিসার আহমদ আল ওবায়েদলি এ ব্যাপারে কথা বলেছেন।

‘বড় ক্রীড়া ইভেন্টগুলির মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে জটিল পরিবহন কার্যক্রম চালানো হচ্ছে এখানে। আমাদের পরিকল্পনা সঠিক পথে রয়েছে। এরইমধ্যে ৩ হাজার বাস কেনা হয়েছে ৪ হাজারের বেশি বাস রাস্তায় থাকবে। চালকের সংখ্যা দ্বিগুণ বাড়িয়ে ১৪ হাজার করা হয়েছে। রাস্তায় বিপদ এড়াতে প্রতিরক্ষামূলক ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি বাসে পাঁচটি সিসিটিভি ক্যামেরা থামবে। এটি হবে বিশ্বের সবচেয়ে আধুনিক পাবলিক ট্রান্সপোর্ট পরিষেবাগুলির মধ্যে একটি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতারকাতার বিশ্বকাপ-2022ফিফালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রইদ’ নিয়ে ‘ঢাকা অ্যাটাক’ নির্মাতার তিন কথা

জুন ২৬, ২০২৬

পাওয়া গেল নকআউটের ১৯ দল, প্রতিপক্ষ ঠিক চার ম্যাচের

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদনে সামান্য ভুলেই হতে পারে বাতিল

জুন ২৬, ২০২৬

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে: শফিকুর রহমান

জুন ২৬, ২০২৬

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT