চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশার ফানুস ফুলিয়ে কাতারে ডি মারিয়া-মেসিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা বিমানবন্দরে পৌঁছেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের ময়দান কাতারে পা রাখতে শুরু করেছে দলগুলো। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও পৌঁছে গেছে। শিরোপাযুদ্ধে আশার ফানুস ফুলিয়ে বৃহস্পতিবার স্বাগতিক দেশে পা রেখেছেন মেসি-ডি মারিয়ারা।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৫-০ গোলে জয়ের পরই কাতারের ফ্লাইট ধরে আর্জেন্টিনা। বুধবার স্থানীয় সময় দিবাগত রাত ২টা ৩০ মিনিটে আলবিসেলেস্তে দলকে বহনকারী উড়োজাহাজ রাজধানী দোহায় অবতরণ করে।

৩৫ বর্ষী মেসির হাতে অনেক ট্রফি উঠলেও অধরা থেকে গেছে বিশ্বকাপ। কাতারেই শেষবারের মতো বিশ্বমঞ্চে দেখা যাবে এলএম টেনকে, এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন মহাতারকা।

আমিরাতকে হারানোর ফলে টানা ৩৬ আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত এখন আলবিসেলেস্তে দলটি। টপ-ফেভারিট হয়ে নামছে বিশ্বকাপ মিশনে।

অবশ্য সতর্কবাণীও দিয়ে রেখেছেন মেসি, ‘আমরা ভালো ফর্মে থেকেই চূড়ান্ত পর্বে খেলতে যাচ্ছি। কিন্তু আমরা ফেভারিট এবং শিরোপা জিতব, এমন প্রচারণার ফাঁদে পা দিতে পারি না। আমাদের বাস্তববাদী হতে হবে এবং ধাপে ধাপে এগিয়ে যেতে হবে।’

গ্রুপ সি-তে থাকা আর্জেন্টিনা ২২ নভেম্বর প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে খেলবে। ২৬ নভেম্বর মেক্সিকো এবং ৩০ নভেম্বর তাদের প্রতিপক্ষ পোল্যান্ড।

ট্যাগ: কাতার বিশ্বকাপ ২০২২ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ কাতারমেসিসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির ভেতরেই গণতন্ত্র নাই

পরবর্তী

‘জয়ল্যান্ড’র উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান

পরবর্তী
রাস্তায় এক মহিলার সঙ্গে একটি শিশু ও বাইসাইকেল, রাতের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জয়ল্যান্ড’র উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান

নরসিংদীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT