চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার একজন মেসি আছে: বাবলু

জাহিদ রহমানজাহিদ রহমান
৪:৪৪ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

রাত ৯টায় শুরু হতে চলা ব্রাজিল-ক্রোয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচের ফলাফলের রেশ শেষ হতে না হতেই রাত ১টায় শুরু হবে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের মধ্যে আরেকটি ভয়ংকর ম্যাচ। এই ম্যাচ নিয়ে চলছে অন্তহীন আলোচনা। কে জিতবে— আর্জেন্টিনা না নেদারল্যান্ডস? এই আলোচনাকে আরও তীব্রময় করেছেন নেদারল্যান্ডসের কোচ লুইস ফন গাল।

তিনি সরাসরি বলেছেন, আর্জেন্টিনার সাথে আজকের ম্যাচটি হবে দায়দেনা মেটানোর এক ম্যাচ। প্রতিশোধ নেওয়া ছাড়া তাদের সামনে আর কিছু নেই। ২০১৪ সালের ১০ জুলাই-এর কথা নিশ্চয় সবার মনে আছে। সেদিন সেমিফাইনালে আর্জেন্টিনা টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে উঠে এসেছিল।

নেদারল্যান্ডসের সেই অন্তর্জ্বালা রয়েই গেছে। লুইস ফন গাল সেই জ্বালা কিছুটা উদগীরণ করে বলেছেন, ‘স্রেফ প্রতিশোধ’ নেওয়ার পালা এখন। ফন গালের এ কথার জবাব আসেনি আর্জেন্টিনা শিবির থেকে। বরং আর্জেন্টিনা দরজা এঁটে পরিকল্পনা করছে এই ম্যাচ জয়ী হওয়ার জন্য। অনেককিছুরই প্রতিক্রিয়া নেই তাদের কাছে।

গ্রুপ পর্বে আর্জেন্টিনা প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যে হোঁচট খেয়েছিল তা এখনও আর্জেন্টিনা বিরোধীদের হাসিঠাট্টার উপকরণ। কিন্তু পরবর্তীতে আর্জেন্টিনা আস্তে আস্তে নিজেদেরকে বেশ গুছিয়ে নিয়ে এসেছে। গ্রুপ পর্বে পোল্যান্ড এবং দ্বিতীয় পর্বে অস্ট্রেলিয়ার সাথে খেলায় দেখা গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা সংঘবদ্ধ এবং অনেকটাই স্বমহিমায় ফিরে এসেছে।

এমন প্রেক্ষিতেই নেদারল্যান্ডসের সাথে আজ খেলা। নেদারল্যান্ডস টোটাল ফুটবলের পুরোধা বা স্রষ্টা হিসেবে খ্যাত। ফুটবলে তাদের খ্যাতি, যশের অভাব নেই। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ ছিল সেনেগাল (২-০), ইকুয়েডর (১-১) এবং কাতার (২-০)।

দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রকে পরাজিত করে তারা উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে। কোনো ম্যাচে পরাজিত হয়নি তারা। এ পর্যন্ত ম্যাচে তারা নিজেদের সক্ষমতা, সামর্থ্য ভালোভাবেই প্রমাণ করে এসেছে। কিন্তু আজ তাদের প্রতিদ্বন্দ্বী অন্য কেউ নয়, লিওনেল মেসির আর্জেন্টিনা। এই দেশটিও বিশ্বকাপ জয়ের জন্য মুখিয়ে আছে। লুসেইল স্টেডিয়ামে আজ কী মহানাটক মঞ্চস্থ হবে তা সময় বলে দেবে।

Reneta

এ প্রসঙ্গেই চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেন সাবেক তারকা ফুটবলার এবং কোচ হাসানুজ্জামান খান বাবলু। সত্তর দশকে মাঠ মাতানো ফুটবলারের কাছে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘যে আটটি টিম কোয়ার্টার ফাইনালে, প্রতিটি দলই সবমিলিয়ে ভালো। কাউকে খাটো করে দেখার সুযোগ নেই। যোগ্যতা দিয়েই সবাই উঠে এসেছে। কোনো দলকেই সামান্য আন্ডারস্টিমেট করার সুযোগ নেই। প্রতিটি ম্যাচই হবে তাই ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, আকর্ষণীয় এবং রোমাঞ্চকর।

স্বপ্নভঙ্গের পালার শুরুটাও কিন্তু এখানেই। মাঠে এবং ডাগআউটে যারা আছেন সবাই আজ খেলবেন। চুলচেরা বিশ্লেষণে কোচরা মাঠ সাজাবেন। থাকবে নিখুঁত দিকনির্দেশনা। আক্রমণ, রক্ষণভাগ সামলানো, স্পট কিক, কর্নার- সবই এখানে গুরুত্বপূর্ণ। ভুল হলেই সর্বনাশ হবে তাদের।

বাবলুর মতে, এমন উত্তেজনাকর ম্যাচে বড় ভূমিকা রাখেন দলের কী প্লেয়াররা। উদাহরণ দিয়ে বলেন, ‘আর্জেন্টিনার ম্যারাডোনা এ ধরনের ম্যাচে বড় নিয়ামকের ভূমিকায় থাকতেন। নিজ দলের জয়ে বড় ভূমিকা রাখতেন। সেই বিবেচনায় আর্জেন্টিনাতে একজন মেসি আছে যা নেদারল্যান্ডস দলে নেই।

তার মতে, নেদারল্যান্ডস পাওয়ার-স্কিল সবই আছে— কিন্তু দলকে বের করে নিয়ে যাওয়ার মতো কোনো তারকা নেই। এই তুলনামূলক বিচারে আর্জেন্টিনা অনেক এগিয়ে আছে।

বাবলু বলেন, ‘আজকে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচে মূল ব্যবধানটা তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে মেসি। আর্জেন্টিনার মধ্যমাঠ এবং আক্রমণভাগ যথেষ্ট ভালো। নতুনদের মধ্যে অ্যালিস্টার, ফার্নান্দেজ, আলভারেজ খুবই ভালো ফর্মে রয়েছে। এদের সম্মিলিত প্রচেষ্টায় মেসি দলকে মূল লক্ষ্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবেন।’

ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী, আর্জেন্টিনার অবস্থান ৩ এবং নেদারল্যান্ডসের অবস্থান ৮। কিন্তু এসবের কোনোকিছুই ফুটবল বিশেষজ্ঞদের কাছে বিবেচ্য নয়। একই কথা বলছেন হাসানুজ্জামান খান বাবলুও।

তিনি বলেন, ‘আজকের ম্যাচে অন্যকোনো পরিসংখ্যান দেখিয়ে কিছুই হবে না। দুর্দান্ত লড়াই এবং সেখান থেকে ম্যাচ বের করার পরিকল্পনাটা কার কেমন সেটাই বিবেচ্য। আর্জেন্টিনার কোচ স্কালোনি আর ডাচ কোচ লুইস ফন গাল প্রচুর পেপার ওয়ার্ক করেছেন। একের পর এক সাজানো আছে ছকগুলো। প্ল্যানগুলো সেভাবেই প্রয়োগ করবেন তারা।’

‘আবার নেদারল্যান্ডস শক্তিশালী দল, বিশ্বকাপের ময়দানে অভিজ্ঞতাও ভালো। কিন্তু এই দলে কোনো জাদুকর নেই। আর্জেন্টিনা দলে মেসি নামের এক জাদুকর আছে। এই জাদুকরের জাদু আজ নেদারল্যান্ডস আটকাতে পারবে বলে মনে হয় না। আমি মনে করি এই ম্যাচটি হবে দারুণ উপভোগ্য এক ম্যাচ। শেষ মিনিট পর্যন্ত লড়াই চলবে। ম্যাচটি অতিরিক্ত সময় হয়ে টাইব্রেকারেও চলে যেতে পারে। মধ্যরাতের এ লড়াই হোক আনন্দময়, দম আটকানো এক লড়াই।’

ফুটপাথের চায়ের দোকান থেকে পিজ্জা শপ—আজকের ম্যাচ নিয়ে আলোচনা আর আলোচনা। চলন্ত বাসের হেলপারও হাঁক ছেড়ে বলছেন, ‘আজ জিতবে আর্জেন্টিনা।’

হাসানুজ্জামান খান বাবলু বলেন, ‘আর্জেন্টিনা আর ব্রাজিলকে নিয়ে এদেশের মানুষের আবেগের শেষ নেই। নিশ্চিত আর্জেন্টিনা আজ জিতলে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যাবে সর্বত্র। ব্রাজিল আর আর্জেন্টিনা মুখোমুখি হোক এটি আমিও চাই। এই দুই দল যদি কোয়ার্টার ফাইনাল পেরিয়ে আসে তাহলে ফাইনালের আগে হয়ে যাবে আসল এক ফাইনাল।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফন গালফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ব্রাজিলমেসিম্যারাডোনালুসেইল স্টেডিয়ামসেমিলিড ফিফা বিশ্বকাপস্পট কিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ ফিরতি ট্রেনযাত্রা: ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ২৩, ২০২৬

ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ

মে ২৩, ২০২৬

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

মে ২৩, ২০২৬

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ দু্ইজন নিহত

মে ২৩, ২০২৬

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT