চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের অনন্য কীর্তির রাতে শেষ আটে ফ্রান্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্সের ফুটবল খেলোয়াড় এমবাপে ও গিরুদ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের হয়ে একাধিক বিশ্বকাপে চারটি বা তার বেশি করে গোল আগে কেউ করতে পারেননি। শেষ ষোলোর লড়াইয়ে পোল্যান্ডের বিপক্ষে সেই কীর্তিটাই গড়েছেন কাইলিয়ান এমবাপে। পোলিশদের ৩-১ গোলে হারিয়ে শেষ আটের টিকিটও নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল।

রোববার আল সুমামা স্টেডিয়ামে প্রথমার্ধের ৪৪ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন অলিভিয়ের জিরুদ। ৭৪ মিনিটে ম্যাচের দ্বিতীয় ও আসরে নিজের চতুর্থ গোলটি তুলে নেন এমবাপে। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে আরেকবার বল জালে জড়িয়ে সংখ্যাটি চার থেকে পাঁচে নেন ২৩ বর্ষী ফরোয়ার্ড। যোগ করা সময়ের শেষ মিনিটে রবার্ট লেভান্ডোভস্কির পেনাল্টি গোল শুধু ব্যবধানই কমিয়েছে পোল্যান্ডের।

মোট দুবারের ও বর্তমান চ্যাম্পিয়নরা এবার নিয়ে বিশ্বকাপে ৯বার শেষ আটের টিকিট কাটল। দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা ফ্রেঞ্চদের প্রতিপক্ষ মিলবে রাত একটায়। সেনেগাল-ইংল্যান্ড ম্যাচের জয়ীদের বিপক্ষে ১১ ডিসেম্বর সেরা চারে ওঠার মিশনে নামবেন এমবাপে-জিরুদরা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

Banglabid

শেষ আটে ওঠার লড়াইয়ে ফ্রান্সের সঙ্গে সমানে সমান লড়েছে পোলিশরা। বল দখল, আক্রমণ কিংবা গোলে শটেও দুটি দল ছিল কাছাকাছি। ৫৪ শতাংশ বল দখলে রেখে ১৩টি শটের আটটি লক্ষ্যে রেখেছে ফ্রান্স, জালের দেখা পেয়েছে তিনটিতে। বিপরীতে, সাতটি শটের তিনটি লক্ষ্যে রাখলেও জালের দেখা পাননি পোলিশরা, একমাত্র গোলটি পায় পেনাল্টিতে।

প্রথমার্ধে দাপট দেখিয়েছেন দুদলের গোলরক্ষকই। ফ্রান্সের একাধিক আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন ওজসিচ সেজেসনি। খেলার ৪৪ মিনিটে স্কোরলাইন ১-০ করেন জিরুদ। এমবাপের বাড়ানো বলে দৃষ্টিনন্দন শটে জালে জড়ান অভিজ্ঞ ফ্রেঞ্চ তারকা। জাতীয় দল জার্সিতে তার গোল হল ৫২টি, ফরাসিদের সর্বকালের সর্বোচ্চ।

এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় দেশমের শিষ্যরা। আক্রমণ-প্রতি আক্রমণে দুদলের রক্ষণকেই ব্যস্ত রাখে দুদল। ৭৪ মিনিটে উসমানে ডেম্বেলের পাসে ব্যবধান বাড়ান এমবাপে। আসরে পেয়ে যান চতুর্থ গোল, ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও চারটি গোল করেছিলেন তিনি। যোগ করা সময়ের প্রথম মিনিটে স্কোরলাইন আরও বাড়িয়ে জয় নিশ্চিত করে দেন এমবাপে।

Reneta

যোগ করা সময়ের শেষ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান লেভান্ডোভস্কি। ফ্রান্সের কাছে বড় হারে বিশ্বকাপ থেকে বিদায় নিলোয় পোলিশবাহিনী। আর টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতার পথে আরেকধাপ এগিয়ে গেল দেশমের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল সুমামা স্টেডিয়ামএমবাপেকাতার বিশ্বকাপ-2022জিরুদদেশমফিফা বিশ্বকাপ পোল্যান্ডফিফা বিশ্বকাপ ফ্রান্সলেভান্ডোভস্কিসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT