ফুটবল

হেক্সা মিশনে কাতারে হটফেভারিট ব্রাজিল

ব্রাজিলের ফুটবল দল বিমানবন্দরে পৌঁছেছে, খেলোয়াড়রা প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে ব্রাজিলের ফুটবল দল আসছে, খেলোয়াড়রা আধুনিক পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেড় যুগেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও শিরোপা ঘরে নিতে মুখিয়ে আছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হেক্সা জয়ের মিশনে নেইমার-জেসাসদের নিয়ে কাতারে নেমেছেন কোচ টিটে।

শনিবার বাংলাদেশ সময় রাত আড়াইটার দিকে বিশ্বকাপের ভেন্যুতে পা রেখেছে সেলেসাও দল। ইতালির তুরিনে শেষসময়ের অনুশীলন ক্যাম্প শেষে বিমান ধরেন থিয়াগো সিলভাররা। সবার আগে দল দিলেও ৩২তম দল হিসেবে কাতারে পা রাখল টিটের শিষ্যরা।

লাতিন আমেরিকার পাওয়ারহাউজ খ্যাত ব্রাজিল অভিজ্ঞ ও তারুণ্য মিলিয়ে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে প্রস্তুত। গ্রুপ-জি থেকে শেষ ষোলোতে যেতে সেলেসাওদের সামনে সার্বিয়া, ক্যামরুন ও সুইজারল্যান্ড। সবশেষ রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ব্রাজিলের।

ফুটবল মহাযজ্ঞ শুরুর চারদিন পর অর্থাৎ ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। ২৮ নভেম্বর নেইমার-সিলভারা মোকাবেলা করবেন সুইসদের। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে নামবে টিটের দল।

ব্রাজিলের বিশ্বকাপ দল
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডেরসন, ওয়েভারটন।

ডিফেন্ডার: দানি আলভেজ, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স টেলেস, থিয়াগো সিলভা (অধিনায়ক), মার্কুইনহোস, এডের মিলিতাও, গ্লেসন ব্রেমার।

মিডফিল্ডার: কাসেমিরো, ফ্যাবিনহো, ব্রুনো গুইমারায়েস, ফ্রেড, এভারটন রিবেইরো, লুকাস পাকুয়েতা।

ফরোয়ার্ড: নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল জেসাস, অ্যান্টনি, রাফিনহা, রিচার্লিসন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রদ্রিগো, পেদ্রো।

কোচ: টিটে।

বিষয়:কাতার কাতার বিশ্বকাপ-2022 টিটে নেইমার ফিফা বিশ্বকাপ ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…