চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাঞ্চে ভরপুর জয়ে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ক্রোয়েশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০২২
- লিড নিউজ, ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি গোল করালেন, সফল স্পট কিকে খুঁজে পেলেন জাল। তাতে পথেই ছিল আর্জেন্টিনা। শেষদিকে নেদারল্যান্ডসের বদলি নামা ওউট ওয়েঘর্স্ট দিলেন গোল বেধে! জোড়া গোল করে ছড়ালেন রোমাঞ্চ। অতিরিক্ত সময়ে গড়ানো নাটকীয়তা থাকল ২-২। ম্যাচ শেষ পর্যন্ত গেল টাইব্রেকারে। সেখানে এমিলিয়ানো মার্টিনেজের নায়কোচিত পারফর্মে ৪-৩ ব্যবধানে জিতে সেমিফাইনালে গেছে আর্জেন্টিনা।

ব্রাজিল-ক্রোয়েশিয়ার মাঝে প্রথম কোয়ার্টার ফাইনালেও টাইব্রেকারে ফল হয়েছে। তাতে জিতেছে ক্রোয়েটরা, তারা সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ। ১৪ ডিসেম্বর লুসেইলেই শিরোপার মঞ্চ নিশ্চিতের লড়াইয়ে নামবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া, খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

শুক্রবার রাতে লুসেইল স্টেডিয়ামে নির্ধারিত সময় ছাপিয়ে অতিরিক্ত সময়েও থাকে ২-২ সমতা। টাইব্রেকারে আর্জেন্টিনার জয়ের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ ঠেকিয়ে দিয়েছেন ডাচদের প্রথম দুটি শট।

আর্জেন্টিনার হয়ে চতুর্থ শট নেয়া এনজো ফের্নান্দেজ গোল করতে ব্যর্থ হলেও প্রথম তিন শটেই বল জালে জড়িয়ে পথ এগিয়ে রাখেন মেসি, পারেদেস ও মন্টিয়েল। পঞ্চম শটে লৌতারো মার্তিনেজ জাল খুঁজে পেলে জয়ের উল্লাসে মাতে আর্জেন্টিনা।

বল দখলে পিছিয়ে থাকলেও ডাচদের চেয়ে গোলে শট, পাসিং-সহ প্রায় সব বিভাগে এগিয়ে ছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। কাতারের সবচেয়ে বড় ভেন্যুটিতে ৫১ শতাংশ বল দখলে রাখা লুইস ফন গালের শিষ্যরা আর্জেন্টিনার গোলমুখে রাখে তিনটি শট। বিপরীতে ১০টি শটের পাঁচটিকে লক্ষ্যে রাখেন মেসি-মোলিনারা।

ম্যাচের ৩৫ মিনিটে মেসির দুর্দান্ত ক্রস থেকে মোলিনা দলকে এগিয়ে নেয়ার পর ৭৩ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান মেসি। দশ মিনিট পর ওয়েঘর্স্টের হেডে বল জাল খুঁজে নেয়, পরে যোগ করা সময়ের শেষ মিনিটে সমতা টেনে দেন তিনি।

Reneta

কোয়ার্টার পর্যন্ত অপরাজিত থাকা ভার্জিল ফন ডাইকের দলের বিপক্ষে এদিন আক্রমণে ছড়ি ঘুরিয়েছে মেসি-বাহিনী। ডাচ রক্ষণদূর্গে কাঁপন ধরানোর ধারাবাহিকতায় ৩৩তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয় আর্জেন্টিনা। তবে রদ্রিগো ডে পলের বক্সের বাইরে থেকে নেয়া দুর্বল শট যায় গোলরক্ষক বরাবর।

দুই মিনিট পরই উল্লাসে মাতে আর্জেন্টিনা। রক্ষণ ভেদ করে ঝলক দেখান মেসি। ডান দিক দিয়ে ওঠা আক্রমণে একটু আড়াআড়ি বাঁ-দিকে গিয়ে বাড়ান রক্ষণচেরা পাস। ডি-বক্সের মুখে প্রথম ছোঁয়ায় বল ভেতরে টেনে দ্বিতীয় টোকায় এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন মোলিনা। প্রথমার্ধে দাপট দেখিয়ে এগিয়ে থেকে বিরতিতে যায় স্কালোনির দল।

শুরুর অর্ধে দুর্দান্ত গোল করানো মেসি দ্বিতীয়ার্ধে থাকেন আরও আক্রমণাত্মক। ৬৩ মিনিটে তার ফ্রি-কিক গোলবারের খুব কাছ দিয়ে যায়। আফসোস অবশ্য বেশি সময় থাকেনি। ৭২ মিনিটে আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আকুনাকে কড়া ট্যাকল করে বসেছিলেন ডামফ্রিস। স্পট কিক থেকে ৭৩ মিনিটে লিড বাড়িয়ে নেন মেসি।

ম্যাচের ৮০ মিনিটে মেম্ফিস ডিপাইকে তুলে ওয়েঘর্স্টকে নামান ফন গাল। নাটকের শুরুটা তখন থেকেই। বদলি নামা ওউট ৮৩ মিনিটে দুর্দান্ত এক হেডে ২-১ করে দেন স্কোর।

আর্জেন্টিনাকে জয়ী ঘোষণা করতে যখন দশ সেকেন্ড বাকি, তখন নাটক আরও জমিয়ে দেন ওউট। বক্সের সামনে বিপজ্জনক জায়গায় পাওয়া ফ্রি-কিকের পূর্ণ স্বাদ তোলে কমলা জার্সিধারীরা। বার্গুসের নেয়া সেই মাটি গড়ানো ফ্রি-কিকেই বদলে যায় ম্যাচের রং, ওউটের জোড়া গোলে সমতায় ফেরে দুদল। শেষ পর্যন্ত অবশ্য শেষ হাসি ডাচদের মিলল না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ক্রোয়েশিয়াভার্জিলমেসিমোলিনোসেমিলিড ফিফা বিশ্বকাপস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT