যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোতে নিজের শেষ বিশ্বকাপ খেলতে ইচ্ছে প্রকাশ করেছিলেন উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ। তবে ৩৯ বর্ষী তারকা সেই ইচ্ছে আর পূরণ হল না। সাবেক লিভারপুল ও বার্সেলোনা তারকাকে ছাড়াই লাতিন আমেরিকার দেশটির ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ মার্সেলো বিয়েলসা।
সবশেষ ২০২৪ সালে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ। গত এপ্রিলে বিশ্বকাপে খেলার ইচ্ছের কথা জানান তিনি। চলতি বছর ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে ১১ ম্যাচে ৬ গোল করেছেন। ক্লাব পর্যায়ে দারুণ পারফর্ম করেও দলে জায়গা হয়নি তার।
উরুগুয়ের জার্সিতে ১৪৩ ম্যাচে ৬৯টি গোল করেছেন সুয়ারেজ। যার মধ্যে চারটি বিশ্বকাপে সাতটি গোল রয়েছে (২০১০ সালে তিনটি, ২০১৪ সালে দুটি, ২০১৮ সালে দুটি) ২০২২ সালে খেললেও কোন গোলের দেখা পাননি।
বিশ্বকাপে গ্রুপ ‘এইচ’-এ খেলবে উরুগুয়ে। সঙ্গী স্পেন, সৌদি আরব ও কেপ ভার্দে। ১৫ই জুন মিয়ামিতে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ খেলবে। ২২ জুন কেপ ভার্দে এবং ২৭ জুন টুর্নামেন্টের ফেভারিট স্পেনের মুখোমুখি হবে।
উরুগুয়ে বিশ্বকাপ দল
কোচ: মার্সেলো বিয়েলসা
গোলরক্ষক: সার্জিও রোচেট, ফার্নান্দো মুসলেরা, সান্তিয়াগো মেলে।
ডিফেন্ডার: গুইলের্মো ভারেলা, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া গিমেনেজ, সান্তিয়াগো বুয়েনো, সেবাস্তিয়ান ক্যাসেরেস, ম্যাথিয়াস অলিভেরা, হোয়াকুইন পিকেরেজ, মাতিয়াস ভিনা।
মিডফিল্ডার: ম্যানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো বেন্তানকুর, ফেদেরিকো ভালভার্দে, অগাস্তিন ক্যানোবিও, হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, জর্জিয়ান ডে আরাসকায়েতা, নিকোলাস ডে লা ক্রুজ, রদ্রিগো জালাজার, ফাকুন্দো পেলিস্ত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, ব্রিয়ান রদ্রিগেজ।
ফরোয়ার্ড: রদ্রিগো আগুইরে, ফেদেরিকো ভিনাস, ডারউইন নুনেজ।








