চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়া ফেলা শাকিরার বিশ্বকাপ গানের অর্থ কী, যা আছে কথা-সুরে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ১৫, মে ২০২৬
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

২০১০ সাউথ আফ্রিকা বিশ্বকাপের আনুষ্ঠানিক গান ‘ওয়াকা ওয়াকা’ প্রচারের পর বিশ্বব্যাপী আলোড়ন তৈরি হয়, গেয়েছিলেন শাকিরা। সেই থেকে বিশ্বকাপ এলেই কলম্বিয়ান তারকা শিল্পী গান প্রকাশ করছেন ফুটবল মহাযজ্ঞ ঘিরে। ১৬ বছর পর আবারও তিনি ফিফা বিশ্বকাপের আনুষ্ঠানিক গানের দায়িত্ব পেয়ে ‘দাই দাই’ শিরোনামের এক আয়োজনে ফুটবল আমেজ চাঙ্গা করে তুলেছেন। টিজার প্রকাশ থেকে বেশ কথা চলছিল, শুক্রবার পুরো গানটি সামনে এলে কয়েকঘণ্টাতেই আলোচনার কেন্দ্র দখল করেছে।

কলম্বিয়ান তারকা শাকিরা এবং নাইজেরিয়ান বার্না বয়ের যৌথ প্রয়াসে তৈরি করা হয়েছে ফিফা ২০২৬ বিশ্বকাপের আনুষ্ঠানিক গান। বিশ্বকাপের ২৭ দিন আগে মুক্তি দেয়া হল কাঙ্ক্ষিত ‘দাই দাই’কে। প্রায় চার মিনিটের আয়োজনে দুটি ভিন্ন ভাষার সঙ্গীত জগৎকে নিপুণভাবে মিশিয়ে দেয়া হয়েছে। গানটিতে রয়েছে আফ্রোবিটস, ড্যান্স-পপ, ওয়ার্ল্ড বিটস এবং রেগেটনের ছোঁয়া।

ফিফা বিশ্বকাপের মঞ্চে শাকিরার প্রত্যাবর্তন ভক্তদের মধ্যে তুমুল উন্মাদনার সৃষ্টি করেছে। কদিন আগে ‘দাই দাই’র টিজার উন্মুক্ত করা হয়েছিল। ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ধারণ করা হয় টিজার। গানটির নামের অর্থ ‘দাই দাই’ নিয়েও আলোচনা হচ্ছে। শব্দটি ইতালীয় ‘দাই’ থেকে এসেছে, যা সাধারণত কাউকে অনুপ্রাণিত বা উৎসাহিত করতে ব্যবহৃত হয়।

গানটিকে একটি স্লোগানে পরিণত করা হয়েছে, যাতে ইংরেজিতে বোঝানো হয়েছে- ‘একত্রে চলো’ বা ‘সবাই আসো’। বিভিন্ন দেশের ভক্তদের একত্রিত করার জন্যই মূলত এটি করা হয়েছে। ফুটবলের স্মৃতিকাতরতার সাথে যুক্ত করার পাশাপাশি নতুন প্রজন্মের জন্য একটি নতুন সুরের সূচনা হিসেবে লেখা হয়েছে গানটি। যার মূল বিষয়বস্তু হল- ‘অধ্যাবসায়’ ও ‘শক্তি’। গানের মূল কথাগুলো এমন- ‘যা তোমাকে একসময় ভেঙে দিয়েছিল, তাই তোমাকে শক্তিশালী করেছে।’ অংশ নিতে চলা দেশগুলোকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করে কথাগুলো লেখা।

গানে ইংরেজি ও স্প্যানিশ ভাষার ব্যবহার রয়েছে। যার মধ্যে রয়েছে স্লোগানের মতো ‘দালে, আলে’, যার অর্থ ‘এগিয়ে চলুন’। ইতিমধ্যে লাতিন আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল সমর্থকদের মধ্যে পরিচিত হয়ে উঠেছে গানের এ শব্দগুলো। আর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে ফুটবল-সংক্রমক হয়ে।

গানের শুরুতে শাকিরার কণ্ঠে শোনা যায়, ‘জন্মের দিন থেকেই তুমি জানতে, এই জায়গাটা তোমার। তুমি বরাবরই এমন সাহসী ছিলে। যা তোমাকে একবার ভেঙে দিয়েছিল, তাই তোমাকে শক্তিশালী করেছে।’

Reneta

বার্নার কণ্ঠে শোনা যায়- ‘যাও, তোমার আকাঙ্ক্ষাকে অনুসরণ করো। যেখানে ইচ্ছে আছে, সেখানে উপায়ও আছে।’ এরপর এ জুটি কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা, পাওলো মালদিনি, রোমারিও, ক্রিস্টিয়ানো রোনালদো, ডেভিড বেকহ্যাম, কাকা এবং নিওনেল মেসিকে ধন্যবাদ জানান। সেই সাথে এবছরের অংশগ্রহণকারী দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডসকে ধন্যবাদ জানানো হয়।

২০১০ সালের জুলাইতে ‘ওয়াকা ওয়াকা’ গান বিলবোর্ড হট লাতিন, লাতিন এয়ারপ্লে এবং লাতিন পপ এয়ারপ্লেতে ২ নম্বর চার্টে শীর্ষ দখল করেছিল। একই সময়ে এটি লাতিন রিদম এয়ারপ্লে চার্টে ৮ নম্বরে এবং বিলবোর্ড হট ১০০ চার্টে ৩৮ নম্বরে পৌঁছেছিল। লাতিন ডিজিটাল সং সেলস চার্টে ৪২ সপ্তাহ ধরে ১ নম্বরে ছিল, যা এই চার্টে শাকিরার দীর্ঘতম সময় ধরে শীর্ষে থাকা গান। বিলবোর্ডের এক প্রতিবেদন অনুযায়ী, ধারণা করা হচ্ছে ‘দাই দাই’ গানটিও ব্যাপক সাড়া ফেলবে।

ঠিক ২৭ দিন পর গড়াবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো ও কানাডা বিশ্বকাপ। জুন ১১’তে বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকোর এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। এবার সবচেয়ে বেশি সংখ্যক ৪৮ দেশ নিয়ে আয়োজন হতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় ১০৪ ম্যাচের আসর। পর্দা নামবে জুলাই ২০’তে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিললিড স্পোর্টসশাকিরা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT