চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম কারো জোড়া গোল, প্যারাগুয়েকে নাচিয়ে জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৭ পূর্বাহ্ণ ১৩, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের ইতিহাসে যুক্তরাষ্ট্রের প্রথম কোন খেলোয়াড় হিসেবে জোড়া গোল করলেন ফোলারিন বালোগান। তাতে স্বাগতিকরা দাপটে খেলে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যাত্রা করল। দ্বিতীয়ার্ধে খানিকটা জবাব দিয়েছে লাতিন দেশটিও, বারবার মার্কিন রক্ষণে পরাস্ত হয়ে গোল তুলতে পেরেছে কেবল একটি।

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হয়েছে বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্ব। ৩২ বছর পর নিজেদের মাঠে আয়োজিত বিশ্বকাপে বড় জয় দিয়ে শুরু করল যুক্তরাষ্ট্র।

ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে যুক্তরাষ্ট্র। সপ্তম মিনিটে প্যারাগুয়ের দামিয়ান বোবাদিয়া ভুলে নিজেদের জালে বল জড়ালে লিড পায় স্বাগতিক দল। ৩১তম মিনিটে ফোলারিন বালোগানের গোলে ব্যবধান দিগুণ হয় মার্কিনীদের। ৪৫ মিনিট শেষে যোগ করা সময়ে বালোগান নিজের জোড়া গোলটি করে বিশ্বকাপে ইতিহাস লেখেন। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

দ্বিতীয়ার্ধে বেশকিছু আক্রমণ করলেও প্যারাগুয়ের রক্ষণ ভেদ করতে বেশ কষ্ট হয়েছে স্বাগতিকদের। যুক্তরাষ্ট্রের একের পর এক আক্রমণে ব্যাস্ত থাকেন প্যারাগুয়ের ডিফেন্ডাররা। ৭৩ মিনিটে মাউরিসিও মাগালহায়েসের গোলে ব্যবধান কমায় লাতিন দেশটি। ৯০ মিনিট শেষে ৬ মিনিট অতিরিক্ত সময়ে একদম শেষ মুহূর্তে জিওভান্নি রেইনার গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

ম্যাচে টম ক্রুওসহ উপস্থিত ছিলেন বেশকিছু হলিউড মেগাতারকারা। একই ‘ডি’ গ্রুপের আরেক ম্যাচে রোববার সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে তুরস্ক। ম্যাচটি হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারাগুয়েফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসফি স্টেডিয়ামসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

সায়েন্টিফিক আমেরিকানের ‘উদীয়মান তারকা’ তালিকায় বাংলাদেশের তনিমা

জুন ১৮, ২০২৬

২০২৫ সালে ব্যাংক খাতে নজিরবিহীন লোকসান, পাঁচ ব্যাংকে বড় ক্ষতি

জুন ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

জুন ১৮, ২০২৬

পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি

জুন ১৮, ২০২৬

রবিন হুডের আশ্রয়স্থল ‘মেজর ওক’ গাছটি মারা গেছে

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT