চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-মিশর লড়াই: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার অন্যতম সফল দল মিশরের মধ্যকার লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে দুদল। ম্যাচের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যান।

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও মিশর। তবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একবার দেখা হয়েছিল দুদলের। ২০০৮ সালে কায়রোতে হওয়া সে ম্যাচে সার্জিও আগুয়েরো ও নিকোলাস বুর্দিসোর গোলে ২-০তে জয় পেয়েছিল আর্জেন্টিনা। চোটের কারণে ওই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি।

পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর বিপক্ষে নিজেদের সর্বশেষ আটটি ম্যাচেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। চলতি আসরেও তারা আফ্রিকার দুই প্রতিনিধি আলজেরিয়াকে ৩-০ এবং কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়েছে। ফলে এই ম্যাচে মিশরকে হারাতে পারলে এক বিশ্বকাপে তিন আফ্রিকান দলকে হারানোর নতুন ইতিহাস গড়বে লিওনেল স্কালোনির শিষ্যরা। এপর্যন্ত কোন দলই বিশ্বকাপের এক আসরে তিনটি আফ্রিকান দলের বিপক্ষে জয় পায়নি।

আরেকটি রেকর্ডের সামনেও দাঁড়িয়ে আছে আর্জেন্টিনা। বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ১০ ম্যাচের প্রতিটিতেই অন্তত দুটি করে গোল করেছে তারা। এ ম্যাচেও যদি দুই বা তার বেশি গোল করতে পারে, তাহলে ১৯৩০ থেকে ১৯৫৪ সালের মধ্যে উরুগুয়ের গড়া টানা ১১ বিশ্বকাপ ম্যাচে অন্তত দুই গোল করার রেকর্ডে ভাগ বসাবে তারা।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিতে জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠে আর্জেন্টিনা। অন্যদিকে, ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে মিশরকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে নকআউটে ওঠে আফ্রিকার সাতবারের চ্যাম্পিয়নরা।

মিশরের সামনে অবশ্য সহজ চ্যালেঞ্জ নয়। বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ছয় ম্যাচে তারা করেছে আট গোল, হজম করেছে নয়টি। তবে অধিনায়ক মোহাম্মেদ সালাহ দুর্দান্ত ছন্দে রয়েছেন। চলতি আসরে এপর্যন্ত ১৬টি গোলের সুযোগ তৈরি করেছেন তিনি। এই ম্যাচে আরও দুটি সুযোগ তৈরি করতে পারলে ২০১০ বিশ্বকাপে ঘানার কেভিন-প্রিন্স বোয়াটেংয়ের গড়া এক আসরে কোন আফ্রিকান ফুটবলারের সর্বোচ্চ ১৮টি সুযোগ তৈরির রেকর্ড স্পর্শ করবেন সালাহ।

Reneta

আরও একটি পরিসংখ্যান আর্জেন্টিনাকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। ম্যাচের আগে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে অপটার সুপারকম্পিউটার দেখিয়েছে, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯.৬ শতাংশ। অন্যদিকে মিশরের জয়ের সম্ভাবনা মাত্র ১১.৫ শতাংশ। আর ১৮.৯ শতাংশ সিমুলেশনে নির্ধারিত সময়ে ম্যাচটি ড্র হয়েছে, যা গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপরিসংখ্যানফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমিশরমেসিলিড স্পোর্টসসালাহসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT