চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ পূর্বাহ্ণ ১৮, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে নেমে কঠিন পরিক্ষাই দিতে হল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের। শুরুতে এগিয়ে গিয়ে লিড ধরে রাখতে পারেনি তারা। বিরতিতে যাওয়ার আগের মিনিটে সমতায় ফেরে কঙ্গো। বিরতির পর বেশ কয়েকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ইউরোপের দেশটি। শেষপর্যন্ত ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সঙ্গে ড্র নিয়েই মাঠ ছাড়তে হল রোনালদো বাহিনীর।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বুধবার রাতে ‘কে’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও নেভেস গোল করে পর্তুগালকে এগিয়ে দিলেও প্রধমার্ধের শেষদিকে তারা গোল হজম করে। যোগ করা অতিরিক্ত সময়ের ৫ মিনিটে দুর্দান্ত গোলে কঙ্গোকে সমতায় ফেরান ইয়োয়ানে উইসা। তাতে ১৯৭৪ সালে একমাত্র বিশ্বকাপে তিন ম্যাচে ১৪ গোল হজম করা দেশটি ইউরোপিয়ান জায়ান্টদের রুখে দিয়ে প্রথমবার বিশ্বকাপে পয়েন্ট অর্জন করল।

উইসার গোল শুধু ম্যাচে সমতা ফেরায়নি, গড়েছে ইতিহাসও। বিশ্বকাপের ইতিহাসে ডিআর কঙ্গোর হয়ে প্রথম গোলদাতা হলেন তিনি। আগে দলটি টুর্নামেন্টে অংশ নিয়ে ১৪টি গোল হজম করলেও কোনবারই প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি।

Banglabid

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণাত্মক ফুটবলে প্রাধান্য বিস্তার করে পর্তুগাল। ষষ্ঠ মিনিটে তারা কাঙ্ক্ষিত গোল পেয়ে যায়। বাঁ-প্রান্ত থেকে পেদ্রো নেতোর দারুণ ক্রসে হেড করে বল জালে জড়ান নেভেস, ১-০তে এগিয়ে যায় পর্তুগিজরা।

গোলের পর পর্তুগাল খেলার নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ডিআর কঙ্গোও ম্যাচে উপস্থিতি জানান দিতে শুরু করে। রক্ষণভাগে অধিনায়ক চ্যান্সেল মবেম্বার দৃঢ় পারফরম্যান্স দলকে ভরসা জোগায়, আর আক্রমণে উইসা কয়েকবার সুযোগ তৈরির চেষ্টা করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ডিআর কঙ্গো একটি কর্নার আদায় করে নেয়। সেই কর্নার থেকে আসে তাদের ফুটবল ইতিহাসের স্মরণীয় মুহূর্ত। ডান দিক থেকে ভেসে আসা বল ফার পোস্টে থাকা সম্পূর্ণ ফাঁকায় দাঁড়ানো উইসার কাছে পৌঁছালে তিনি উঁচুতে লাফিয়ে শক্তিশালী হেডে জালে পাঠান। এই গোলেই বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো গোলের দেখা পায় ডিআর কঙ্গো এবং স্কোরলাইন ১-১ সমতায় ফেরে।

Reneta

বিরতির পরও আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে কঙ্গো। ৫৮ মিনিটে সেদ্রিক বাকাম্বুর শট পোস্টে লেগে ফিরে আসে। যদিও এর আগে অফসাইডের বাঁশি বাজানো হয়েছিল। অন্যদিকে পর্তুগাল একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ৫৬ মিনিটে জোয়াও ক্যানসেলোর অসাধারণ ওভারহেড কিকে বল জালে গেলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

৬৯ মিনিটে ম্যাচের সবচেয়ে বড় সুযোগ পান রোনালদো। বক্সের ভেতর থেকে নেয়া তার শট পোস্টের বাইরে চলে যায়। এরপরও কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেননি পর্তুগিজ পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী।

ম্যাচের একদম অন্তিম মুহূর্তে পর্তুগাল মরিয়া হয়ে জয়ের গোল খুঁজতে থাকে। কিন্তু কঙ্গোর গোলরক্ষক একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেন। শেষ সময়ে কর্নার থেকেও কোন সুবিধা করতে পারেনি পর্তুগাল। নির্ধারিত সময় ও যোগ করা সময় শেষে রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে ডিআর কঙ্গোর খেলোয়াড় ও সমর্থকেরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়োয়ানে উইসানেভেসপর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোরোনালদোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

পরবর্তী

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

পরবর্তী

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT