চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ পূর্বাহ্ণ ১৮, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে কাঙ্ক্ষিত শুরু হয়নি পর্তুগালের। শক্তির বিচারে অনেক নিচের এই আফ্রিকান দলটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোদের। এমনকি হারের শঙ্কাও জেগেছিল তাদের, তবে এই ম্যাচের ধাক্কা সামলে সামনের দিকে মনোযোগ দিতে বললেন অধিনায়ক রোনালদো।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বুধবার রাতে ‘কে’ গ্রুপের ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও নেভেস গোল করে পর্তুগালকে এগিয়ে দিলেও প্রধমার্ধের শেষদিকে তারা গোল হজম করে। যোগ করা অতিরিক্ত সময়ের ৫ মিনিটে দুর্দান্ত গোলে কঙ্গোকে সমতায় ফেরান ইয়োয়ানে উইসা। তাতে ১৯৭৪ সালে একমাত্র বিশ্বকাপে তিন ম্যাচে ১৪ গোল হজম করা দেশটি ইউরোপিয়ান জায়ান্টদের রুখে দিয়ে প্রথমবার বিশ্বকাপে পয়েন্ট অর্জন করল।

ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যেম পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী লিখেছেন, ‘আমরা যে শুরুটা চেয়েছিলাম সেটি হয়নি, কিন্তু এটা শেষ নয়, টুর্নামেন্টের অনেক বাকি। মাথা উঁচুতে রাখতে হবে এবং পরবর্তী খেলায় মনোযোগী হতে হবে।’

পুরো ম্যাচে বিবর্ণ ছিলেন রোনালদো। ৯০ মিনিটে মাত্র তিনটি শট নিয়েছেন তিনি এবং কোনোটিতে সফল হতে পারেননি। ম্যাচ শেষে তিনিও হতাশ, দলের পারফরম্যান্সও তার কাছে অস্বস্তিকর ছিল।

তবে এই ড্রয়ের পরও সান্ত্বনা খুঁজছেন রোনালদো। কারণ কঙ্গোর কয়েকটি আক্রমণে হারের শঙ্কা উঁকি দিচ্ছিল পর্তুগালের। ম্যাচের পর স্টেডিয়ামের মিক্সড জোনে ৪১ বর্ষী মহাতারকা বলেছেন, ‘আমরা যে যথেষ্ট করিনি, তা নয়। এটাই ফুটবল। পর্তুগালের সুযোগ ছিল ম্যাচটি জেতার, কিন্তু হেরেও যেতে পারত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআর কঙ্গোনেভেসপর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোরোনালদোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, ১৪৪ ধারা প্রত্যাহার

জুলাই ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেন্ডিং মেশিনের ‘স্ট্র চাটা’য় ফরাসি শিক্ষার্থীকে ৬০০ ডলার জরিমানা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে ডিকাবের শোক

জুলাই ৩০, ২০২৬

ফকল্যান্ড ব্যানার দেখিয়ে নিয়ম লঙ্ঘন, আর্জেন্টিনাকে শাস্তির সিদ্ধান্ত ফিফার

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT