ফুটবল

ফিক্সিং তদন্তে বিশ্বকাপে অনিশ্চয়তায় আইভরি কোস্ট তারকা

আইভরি কোস্টের খেলোয়াড়ের হতাশা ফুটে উঠছে, বিশ্বকাপের ফিক্সিং তদন্তে অনিশ্চয়তা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইভরি কোস্টের একজন ফুটবল খেলোয়াড় বিশ্বকাপের ফিক্সিং তদন্তের কারণে হতাশ হয়ে আছেন, মাঠে তার অভিব্যক্তি স্পষ্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

ম্যাচ পাতানোর অভিযোগে তদন্তের মুখে থাকা আইভরি কোস্টের ফরোয়ার্ড এলি ওয়াহি প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় দলের সঙ্গে কানাডায় যেতে পারেননি। ফলে বিশ্বকাপের ‘ই’ গ্রুপে জার্মানির বিপক্ষে শনিবারের ম্যাচে তার খেলা অনিশ্চিত। আপাতত যুক্তরাষ্ট্রেই থাকছেন ২৩ বর্ষী এ ফুটবলার।

ফরাসি ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, গত মে মাসে নিসের একটি লিগ ম্যাচে ওয়াহি হলুদ কার্ড দেখবেন- এমন বাজিতে অস্বাভাবিক অর্থ বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। ওই ম্যাচে তিনি সত্যিই হলুদ কার্ড দেখেন। পরে বিষয়টি পুলিশ, জুয়া নিয়ন্ত্রক সংস্থা ও ফুটবল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

ফরাসি প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে মে মাসে এক পেশাদার ফুটবলারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। প্রতারণা, ক্রীড়া দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত চললেও ওয়াহির প্রতি সমর্থন ও আস্থা পুনর্ব্যক্ত করেছে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন।

বিষয়:আইভরি কোস্ট ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…