চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান ম্যাচের আগে ভ্রমণ জটিলতায় সালাহর মিশর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৫ অপরাহ্ণ ২২, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নেওয়ার পরই অপ্রত্যাশিত সমস্যায় পড়েছে মিশর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারানোর পর দলটির সিয়াটলে যাওয়ার আবেদন প্রত্যাখ্যান করেছে স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষ।

ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও মোস্তাফা জিকো, মোহাম্মদ সালাহ ও মাহমুদ ত্রেজেগের গোলে জয় পায় মিশর। ফলে ‘জি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসে উত্তর আফ্রিকার দেশটি।

ম্যাচ শেষে মিশর সরাসরি যুক্তরাষ্ট্রের সিয়াটলে যেতে চেয়েছিল, যেখানে ২৭ জুন ইরানের বিপক্ষে তাদের শেষ গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে নিরাপত্তাজনিত কারণে সেই অনুমতি না পাওয়ায় দলকে আবার ওয়াশিংটনের স্পোকেনে অবস্থিত তাদের ট্রেনিং বেসে ফিরে যেতে হয়েছে।

মিশর কোচ হোসাম হাসান এক বিবৃতিতে জানান, খেলোয়াড়দের ভ্রমণজনিত ক্লান্তি কমাতে তারা সিয়াটলে থাকতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে।

এদিকে ভ্রমণসংক্রান্ত সমস্যায় ভুগছে ইরানও। দলটি যুক্তরাষ্ট্রে ম্যাচ খেললেও অনুশীলন করছে মেক্সিকোর তিজুয়ানায়। বিষয়টি নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছেন কোচ আমির ঘালেনোই।

বর্তমানে ‘জি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মিশর। ইরান ও বেলজিয়ামের সংগ্রহ ২ পয়েন্ট করে, আর নিউজিল্যান্ডের ১। ইরানের বিপক্ষে ড্র করলেও পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা থাকবে মিশরের, তবে জয় পেলে নিশ্চিত হবে নকআউট পর্ব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমিশরলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT