ফুটবল

ওয়েরজাবালের জোড়া গোল, সৌদি আরবকে সহজেই হারাল স্পেন

স্পেনের দুই ফুটবলার গোল উদযাপন করছে, আনন্দে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের দুই ফুটবলার গোলের পর উল্লাস করছে, ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোল শূন্য ড্র করেছিল স্পেন। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আসরের হট ফেভারিট দেশটি। মিকেল ওয়েরজাবালের জোড়া গোলে মধ্যপ্রাচ্যের দেশটিকে ৪-০ গোলে হারাল স্পেন।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ওয়েরজাবালের জোড়া গোলের পাশাপাশি গোল করেছেন লামিন ইয়ামাল। এছাড়া অন্য গোলটি সৌদি আরব ডিফেন্ডার হাসান তাম্বাক্তি নিজেদের জালে জড়িয়েছেন।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছে স্পেন। একের পর এক আক্রমণ চালিয়ে ম্যাচের ১০ মিনিটে লিড পায় তারা। ওয়েরজাবালের পাস থেকে বল পেয়ে সৌদি জালে বল পাঠান ইয়ামাল। বার্সেলোনা তারকার বিশ্বকাপে প্রথম গোল এটি।

২১ মিনিটে লিড বাড়িয়ে নেন ওয়েরজাবাল। কর্নার কিক থেকে বল আসে ওলমোর দিকে, তিনি বক্সের দিকে ফ্লিক করেন। সৌদি রক্ষণভাগ বলটি ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল যায় লাপোর্তের কাছে। হেড করে বলটি এগিয়ে দেন ওয়েরজাবালের দিকে। এরপর বল নিয়ে এগিয়ে গিয়ে ডান দিকের জালে বলটি জড়িয়ে দেন। মিনিট তিনেক পর দ্বিতীয় গোলটি করে স্পেন তারকা। দানি ওলমোর বাড়ানো বল জালে পাঠান রিয়েল সোসিয়েদাদ তারকা। লিড ধরে রেখে পরে বিরতিতে যায় লা-রোজ বাহিনী।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আরও একটি গোল পায় স্পেন। এবার নিজেদের জালে বল জড়ান সৌদি আরব ডিফেন্ডার হাসান তাম্বাক্তি। আলেক্স বায়েনার নেয়া কর্নার থেকে বল পান মার্ক কুকুরেয়া। ভলি শটে গোলমুখে পাঠান। সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস প্রথমে শটটি ঠেকাতে সক্ষম হলেও বলটি ফিরে গিয়ে ডিফেন্ডার তাম্বাক্তির গায়ে লেগে জালে জড়িয়ে পড়ে। ব্যবধান দাঁড়ায় ৪-০ গোলে।

এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটেও গোলের দেখা পেয়েছিল স্পেন। ফেবিয়ান রুইজের বাড়ানো বল পেয়ে জালে পাঠান ফেররান তোরেস। অফসাইডে থাকার কারণে ব্যবধান আর বাড়েনি। শেষ অবধি ৪-০তে জয় তুলে নেয় স্পেন।

বিষয়:ইয়ামাল ওয়েরজাবাল ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো সৌদি আরব স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…