ফুটবল

দ্রুততম গোলের রেকর্ড সাইবেরির, স্কটল্যান্ডকে হারাল মরক্কো

মরক্কো ও স্কটল্যান্ডের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মরক্কো ও স্কটল্যান্ডের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, দ্রুততম গোলের রেকর্ডের জন্য লড়াই।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইসমায়েল সাইবারির গোলে ব্রাজিলের বিপক্ষে লিড নিয়েছিল মরক্কো। যদিও পরে ভিনিসিয়াস জুনিয়রের গোলে সমতায় ফেরে ব্রাজিল। ড্র -তে শেষ হয় ম্যাচ। দ্বিতীয় স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর জয়ের নায়ক সাইবারি। চলতি বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়ে আফ্রিকার দেশটিকে এনে দিলেন এবারের আসরের প্রথম জয়। স্কটিশদের ১-০ গোলে হারিয়ে নকআউটের দৌড়ে বেশ এগিয়ে আশরাফ হাকিমি ও ব্রাহিম দিয়াজরা।

ম্যাচের ৭০ সেকেন্ডেই এগিয়ে যায় মরক্কো। নিজেদের মধ্যে বল পাসের পর স্কটল্যান্ডের রক্ষণভাগের ওপর দিয়ে দারুণ এক চিপ পাস বাড়ান ব্রাহিম দিয়াজ। বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান সাইবারি। চলতি বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড হলেও সবমিলিয়ে দ্রুততম গোলের রেকর্ডটি তুরস্কের হাকান শুকুরের। ২০০২ সালের বিশ্বকাপে সাউথ কোরিয়ার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলা শুরুর মাত্র ১১ সেকেন্ডে ঐতিহাসিক গোলটি করেছিলেন তিনি।

শুরুতেই এগিয়ে গিয়ে স্কটল্যান্ডের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালাতে থাকে মরক্কো। ম্যাচের ৩০ মিনিটে ডি-বক্সের ভেতর বল পেয়ে যান নিল এল আয়নাউই। তবে তার নেওয়া শটটি ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়।

৩৬ মিনিটে সাইবারির পাস থেকে বাঁ দিকে ফাঁকায় বল পেয়ে যান বিলাল এল খান্নুস। গোল করার দারুণ সুযোগ থাকলেও তার নেওয়া শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মরক্কো।

বিরতির পরও একাধিক আক্রমণ সাজায় মরক্কো, তবে কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি। অন্যদিকে সমতায় ফিরতে মরিয়া ছিল স্কটল্যান্ডও। বেশ কয়েকবার আক্রমণ করেও মরক্কোর রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি তারা। শেষ অবধি ১-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে আফ্রিকার দেশটি।

বিষয়:ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো মরক্কো সাইবারি স্কটল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…