চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ পূর্বাহ্ণ ১৪, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর দারুণ পারফরম্যান্সে বেশ বিপাকেই পড়তে যাচ্ছিল ব্রাজিল। প্রথমে পিছিয়ে পড়েও ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে সেলেসাওরা। আফ্রিকার দেশটির বিপক্ষে ১-১ গোলে ড্র করে ৯২ বছরের ইতিহাস অক্ষত রেখেছে কার্লো আনচেলত্তি শিষ্যরা।

বিশ্বকাপে ১৯৩৪ সালে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের কাছে হেরেছিল ব্রাজিল। এরপর বাকি সব আসর খেললেও প্রথম ম্যাচে হারেনি দেশটি। এবার মরক্কো বিপক্ষেও হার এড়াল পাঁচবারের চ্যাম্পিয়নরা।

মরক্কের হয়ে গোল করেছেন ইসমায়েল সাইবারি, ব্রাজিলের গোলটি আসে ভিনিসিয়াসের পা থেকে।

ম্যাচের শুরুর দিকে মরক্কো চড়াও হয়ে খেলেছে। হাই প্রেসিংয়ের মাধ্যমে ব্রাজিলের রক্ষণকে চাপে রাখে বেশ। ২১ মিনিটে পায় জালের দেখা। ব্রাহিম দিয়াজের বাড়ানো বল পেয়ে থ্রু পাস ধরে ব্রাজিলের গোলরক্ষক আলিসনের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন মরক্কো ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।

গোল হজম করে একটু অগোছাল হয়ে পড়েছিল ব্রাজিল। তবে ভিনিসিয়াস জাদুতে ম্যাচে ফেরে। ৩২ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে গোল করেন ব্রাজিল তারকা। সমতায় ফেরে ব্রাজিল।

বিরতির পর অবশ্য মরক্কোকে কিছুটা চেপে রাখে ব্রাজিল। একাধিক সুযোগ তৈরি করলেও জালে পাঠাতে পারেননি। একই দশা ছিল মরক্কোরও। তবে শেষ অবধি ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলভিনিসিয়াসমরক্কোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রোনালদো কখনোই মেসি হতে পারবেন না’

জুন ১৮, ২০২৬

ফিক্সিং তদন্তে বিশ্বকাপে অনিশ্চয়তায় আইভরি কোস্ট তারকা

জুন ১৮, ২০২৬

সবার মতামত নিয়েই জাতীয় গণমাধ্যম কমিশন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

ওয়ালটনের বিশ্বমানের মাদারবোর্ড যুক্তরাষ্ট্রে রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

আইইবি প্রজেক্ট শোকেসিং কম্পিটিশনে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT