চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের বাকি ১৬ দিন: ইবোলা ভাইরাস ও কঙ্গোর অনিশ্চয়তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ২৬, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

৫২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে আফ্রিকার দেশ কঙ্গোর। দেশটিতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কঙ্গো দলকে যে কারণে বেলজিয়ামে ২১ দিন সুরক্ষাবলয়ে থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। স্কোয়াডের কোন খেলোয়াড় কঙ্গো থেকে আসেননি উল্লেখ করে আফ্রিকার দেশটি বলছে, এতে অনুশীলনের সূচি বিঘ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আইসোলেশন না মানলে খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার আটকে দেয়া হতে পারে।

দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ। মহাযজ্ঞ ঘিরে যখন বিশ্বজুড়ে উৎসবের আমেজ, তখনই নতুন করে আলোচনায় ইবোলা ভাইরাস। সম্প্রতি আফ্রিকার দেশ কঙ্গোতে ছড়িয়ে পড়া প্রাণঘাতি ভাইরাসে মারা গেছে দেড়শর বেশি মানুষ, আক্রান্ত হাজারো মানুষ।

ভাইরাসের সরাসরি প্রভাব পড়েছে ফুটবল বিশ্বকাপে। ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে কঙ্গোর ফুটবল দলের উপর কঠোর স্বাস্থ্য প্রোটোকল আরোপ করেছে আয়োজকদের অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র। ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় কঙ্গো ফুটবল দলকে তিন সপ্তাহের সুরক্ষাবলয়ে থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের হোয়াইট হাউস টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ডু জুলিয়ানি জানিয়েছেন, আইসোলেশন না মানলে কঙ্গোর খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে প্রবেশ আটকে দেয়া হতে পারে।

তবে কঙ্গোর কর্মকর্তারা জানিয়েছেন, স্কোয়াডের কোন খেলোয়াড় দেশ থেকে আসেননি। ফলে বিশ্বকাপ প্রস্তুতিতে কোন পরিবর্তন আনার পরিকল্পনা নেই তাদের। বর্তমানে বেলজিয়ামে অবস্থান করছে দলটি। সেখানে ৩ জুন ডেনমার্কের বিপক্ষে এবং ৯ জুন স্পেনের মাটিতে চিলির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। তবে ২১ দিনের আইসোলেশনের কারণে ম্যাচগুলোর আয়োজন এবং অনুশীলনের সূচি এখন ওলটপালট হওয়ার আশঙ্কায়।

কঙ্গো, উগান্ডা ও সাউথ সুদান থেকে আসা দর্শকদের জন্যও দেখা দিয়েছে শঙ্কা। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়লে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা বা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চালু হতে পারে।

Reneta

‘কে’ গ্রুপে কঙ্গো প্রতিপক্ষ বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা উজবেকিস্তান, লাতিন শক্তি কলম্বিয়া এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ১৭ জুন পর্তুগিজদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে দেশটি। ম্যাচ বাংলাদেশ সময় গড়াবে রাত ১১টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবোলা ভাইরাসকঙ্গোপর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বিশ্ব বাঘ দিবস: সুন্দরবনে এখন ১২৫টি বাঘ, একসময় শিকার ছিল ‘বীরত্বের’ প্রতীক

জুলাই ২৯, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

জুলাই ২৯, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমানের জানাজা

জুলাই ২৯, ২০২৬

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT