চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন। রোববার আর্জেন্টিনার বিপক্ষে নামবে লা রোজারা। নিজের প্রথম বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন লামিন ইয়ামাল। টুর্নামেন্টজুড়ে গ্যালারি থেকে পরিবারের সদস্যদের অকুণ্ঠ সমর্থন পেয়ে। মা শিলা ইবানা, সঙ্গী ইনেস গার্সিয়া এবং ছোট ভাই কেইন নিয়মিত মাঠে উপস্থিত থেকে সমর্থন দিচ্ছেন। তবে দেখা যায়নি বাবা মুনির নাসরাউইকে। এবার গ্যালারিতে না থাকার কারণটা জানালেন ইয়ামালের বাবা।

মুনির দলের সাথে যুক্তরাষ্ট্রে যেতে পারেননি, এক সাক্ষাৎকারে কারণ ব্যাখ্যা করেছেন। পাশাপাশি স্পেনের ফাইনালে ওঠা ও ছেলের পারফরম্যান্সে গর্ব প্রকাশ করেছেন। বলেছেন, ‘স্পেনের এই দুর্দান্ত জয়ে আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। আমার ছেলে এবং দলের বাকি খেলোয়াড়রা দারুণ খেলেছে, সবার জন্যই খুব আনন্দিত।’

যুক্তরাষ্ট্রে না যাওয়ার কারণ মুনিরের শারীরিক অসুস্থতা। তিনি মূলত মৃগীরোগে ভুগছেন, দীর্ঘ ভ্রমণ তার স্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বলেছেন, ‘লস অ্যাঞ্জেলেস এখান থেকে প্রায় ১৮ হাজার কিলোমিটার দূরে। বুঝতেই পারছেন, সেখানে ওর পাশে থাকতে না পারাটা আমার জন্য কতটা কষ্টের। আমি একজন মৃগীরোগী, দিনে আমাকে বেশ কয়েকটি ওষুধ খেতে হয়। যেকোনো সময় খিঁচুনি উঠতে পারে। এখন হয়তো শান্ত আছি, কিন্তু মাঠের উত্তেজনা ও স্নায়ুচাপের কারণে যেকোনো মুহূর্তে শরীর খারাপ হতে পারে। যেকোনো ঘটনা ঘটে যেতে পারে।’

সফরের চেয়ে ছেলের মানসিক প্রশান্তি ও পারিপার্শ্বিক পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছেন তিনি। বলেছেন, ‘সেখানে গেলে আমি কেবল সবার দুশ্চিন্তাই বাড়াব। তাই ঘরে বসে টেলিভিশনে খেলা দেখা আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত।’

যুক্তরাষ্ট্রে না গেলেও লামিনের সাথে কথা হয়েছে বাবার। মুনির জানাচ্ছেন, ‘১৯ বছর ২ দিন হয়ে যাওয়ার পরও ছেলে আমার সবসময় মনের ভেতরেই থাকে। সে আমাকে ফোন করে বলেছিল আমাকে নিয়ে গর্বিত। জবাবে তাকে বলেছি, আমি তাকে নিয়ে আরও বেশি গর্বিত। ধন্যবাদ লামিন, এবং ধন্যবাদ তাদের সবাইকে যারা তাকে সবসময় সাহায্য করেছে ও পাশে দাঁড়িয়েছে। পুরো বিশ্বকে অনেক ধন্যবাদ।’

গৌরবময় অবস্থানে আসতে কতটা কষ্ট করতে হয়েছে সেটিও স্মরণ করেছেন ইয়ামালের বাবা। বলেছেন, ‘জীবনজুড়ে এটি ছিল এক দীর্ঘ পরিশ্রম ও মানসিক চাপের যাত্রা। এখন যখন দেখি সে সব বাধা পেরিয়ে আজকের অবস্থানে এসেছে, তখন গর্বে বুক ভরে যায়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমুনিরলামিনলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে রোমেনা আফাজ: বনহরের স্রষ্টাকে নতুন করে স্মরণ

জুলাই ১৮, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৫ হাজার ছাড়াল

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT