চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এবারের বিশ্বকাপেও জ্বলে উঠতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। রাউন্ড অব ষোলোতে স্পেনের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনাল্ডো নাজারিওর মতে, পর্তুগিজ মহাতারকা সৌদি লিগের জন্য কার্যকর হতে পারলেও, বিশ্বকাপ মঞ্চে তার শারীরিক সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে।

ব্রাজিলিয়ান এক পডকাস্টে রোনাল্ডো বলেছেন, ‘শরীর একটা পর্যায়ে সংকেত দেয় যে এটি আর সহ্য করতে পারছে না। রোনালদো এবং নেইমার দুজনেই এমন এক পর্যায়ে পৌঁছেছেন বলে মনে হচ্ছে, যেখানে তাদের ইচ্ছাশক্তি এবং শারীরিক ক্ষমতা তাদের সীমার কাছাকাছি চলে এসেছে।’

‘নিজের শরীরের বিরুদ্ধে লড়াইয়ে জেতা সত্যিই কঠিন। রোনালদো হয়তো এখনও সৌদি আরবে খেলার মতো পর্যায়ে আছেন। কিন্তু বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। ম্যাচের মান এবং তীব্রতা অনেকবেশি।’

‘ফুটবলের প্রতি আপনার আবেগ যতই প্রবল হোক না কেন এবং সারাজীবন যতই খেলতে চান না কেন, শেষপর্যন্ত শারীরিক অবস্থা সবকিছু নির্ধারণ করে দেবে। একই কারণে আমি এখন ফুটবল খেলি না। আমার মাথায় এখনও আগের মতোই ভাবনার উদয় হয়, কিন্তু আমার শরীর আর সেই ভাবনাকে অনুসরণ করে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ান রোনালদোনেইমারপর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলরোনাল্ডো নাজারিওলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT