ফুটবল

হালান্ডের জোড়া গোল, ২৮ বছর পর বিশ্বকাপে এসেই নকআউটে নরওয়ে

নরওয়ে ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নরওয়ে ফুটবল দলের খেলোয়াড়রা ম্যাচে গোলের পর একসঙ্গে আনন্দে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সবশেষ ১৯৯৮ ফান্স বিশ্বকাপে খেলেছিল নরওয়ে, ঠিক ২৮ বছর পর মহাযজ্ঞে এসেই বাজিমাত করল দেশটি। বাছাইপর্বে ইতালিকে পিছে ফেলে সরাসরি আসরের টিকিট কেটেছিলেন আর্লিং হালান্ড-আলেকজান্ডার সরলোথরা। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে ফ্রান্সের সঙ্গে শেষ বত্রিশে খেলাও নিশ্চিত করে ফেললেন তারা।

নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের ৪৩ মিনিটে মার্কাস হোমগ্রেন পেডারসেনের গোলে এগিয়ে যায় নরওয়ে। একমাত্র গোলেই বিরতিতে যায় দলটি। দ্বিতীয়ার্ধে নেমে ৪৮তম মিনিটে ব্যবধান দিগুণ করেন হালান্ড।

৫৩ মিনিটে ব্যবধান কমিয়ে আনেন সেনেগালের ইসমাইলা সার। ৫৮ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন হালান্ড। বোর্ডে যোগ করেন দলের তৃতীয় গোল। ৯০ মিনিট শেষে সেনেগালের হয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন সার, যদিও তাতে ম্যাচে ফিরতে পারেনি আফ্রিকার দেশটি।

এখন পর্যন্ত আসরে একমাত্র গ্রুপ আই, যেখানে থেকে গ্রুপপর্বের দ্বিতীয় রাউন্ডেই দুটি দল ফ্রান্স এবং নরওয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে।

বিষয়:নরওয়ে ফিফা বিশ্বকাপ-২০২৬ সেনেগাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…