চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লোসার পাশে থাকাটা সম্মানের, রোনাল্ডো সেরা: মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ১৭, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হতে লিওনেল মেসির প্রয়োজন ছিল চার গোল। আপাতত তিন গোলে যৌথ সর্বোচ্চে নাম লিখিয়েছেন। আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। ছাড়িয়ে গেছেন ব্রাজিলের রোনাল্ডো নাজারিওকে, শীর্ষে থাকা মিরোস্লাভ ক্লোসাকে ছুঁয়েছেন। ম্যাচ শেষে তাদের স্মরণ করতে ভোলেননি বিশ্বকাপজয়ী অধিনায়ক।

মেসি বলেছেন, ‘না, অবশ্যই এখানে থাকাটা সম্মানের। কারণ এর অনেক গুরুত্ব আছে, ক্লোসার পাশে থাকতে পারাটা। রোনাল্ডোও (নাজারিও) সেখানে আছে। এমবাপেও আছে, যে আজ দুটি গোল করেছে। কিন্তু আমার মনে হয় না এটা খুব বেশিকিছু বোঝায়। এটা শুধু একটা পরিসংখ্যান, এরবেশি কিছু নয়।’

‘রেকর্ডের জন্য প্রতিদ্বন্দ্বিতা করাটা সম্মানের, কিন্তু এটা আসলে কিছুই বলে না। আমার জন্য, রোনাল্ডো সেরাদের অন্যতম সেরা, কিন্তু সে প্রথম নয়। তাই আমার কাছে এটা শুধু একটা পরিসংখ্যান।’

Banglabid

বিশ্বকাপে ১৩ গোল নিয়ে খেলতে এসেছিলেন লিওনেল মেসি। যার মধ্যে গত আসরে করেছিলেন ৭ গোল। যা তাকে এনে দিয়েছিল গোল্ডেন বল। মেসি চলতি বিশ্বকাপের আগে বিশ্বমঞ্চে ২৬ ম্যাচে করেছেন ১৩ গোল।

বিশ্বকাপে ২৭তম ম্যাচ খেলতে নেমে করেছেন হ্যাটট্রিক, ক্লোসার সঙ্গে ভাগ বসিয়ে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। মেসির গোলসংখ্যা এখন ১৬। জার্মানির ক্লোসার সঙ্গে তিনি শীর্ষে। ক্লোসা ২৪ ম্যাচে ১৬ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চের শীর্ষে ছিলেন এতদিন।

১৫ গোলে ব্রাজিলের রোনাল্ডো নাজারিও আছেন দুইয়ে। গতরাতে জোড়া গোল করে জার্ড মুলারের সঙ্গে ১৪ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন কাইলিয়ান এমবাপে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমিরোস্লাভ ক্লোসামেসিরোনাল্ডো নাজারিওলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT