চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

চলতি বিশ্বকাপ যেন লিওনেল মেসির রেকর্ডের পসরা সাজিয়ে বসেছে। উদ্বোধনী ম্যাচ থেকে শুরু, সবশেষ রাউন্ড অব বত্রিশ, প্রতিটি ম্যাচে মহাতারকা করেছেন গোল, গড়ছেন রেকর্ড। কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশে একটি গোল করেও গড়েছেন একাধিক রেকর্ড।

কেপ ভার্দের বিপক্ষে গোলটি করে বিশ্বকাপ নকআউট পর্বে ৬টি গোল ও ৬টি অ্যাসিস্টসহ মোট ১২টি গোলে সরাসরি অবদান রেখে মেসি প্রতিযোগিতাটির ইতিহাসে রেকর্ডধারী হয়েছেন। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে এবং ফরাসি তারকা কাইলিয়ান এমবাপেকে ছাড়িয়ে গেছেন। উভয়ই ১১টি করে গোলে অবদান রেখে দ্বিতীয় স্থানে এখন।

মেসি বিশ্বকাপ ইতিহাসে প্রথম, যিনি টুর্নামেন্টের প্রতিটি রাউন্ডে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন এদিন। গ্রুপপর্ব, রাউন্ড অব বত্রিশ, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে গোল করে এক অভূতপূর্ব কীর্তি গড়েছেন।

আর্জেন্টাইন অধিনায়কের নৈপুণ্য এখানেই থেমে থাকেনি। বিশ্বকাপে দুই আসরে ৭টি করে গোল করা একমাত্র খেলোয়াড়টিও এখন মেসি। ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে করেছেন ৭টি করে গোল।

বিশ্বকাপ ইতিহাসে টানা গোল করার দীর্ঘতম রেকর্ডটিও মেসি দখলে রেখেছেন। টানা ৮ ম্যাচে গোল করে রেকর্ড এগিয়ে নিচ্ছেন।

আলজেরিয়া, সৌদি আরব, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বসনিয়া, কেপ ভার্দে, ক্রোয়েশিয়া, ফ্রান্স, ইরান, জর্ডান, মেক্সিকো, নাইজেরিয়া, নেদারল্যান্ডস, সার্বিয়া ও মন্টেনেগ্রো, মোট ১৪টি দেশ। বিশ্বকাপে ১৪টি দেশের বিপক্ষে গোল করা প্রথম খেলোয়াড় এখন মেসি।

২০টি গোল করে মেসি সর্বকালের বিশ্বকাপ সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় অবস্থান আরও শক্তিশালী করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাইলিয়ান এমবাপের চেয়ে দুটি গোল বেশি।

শুধু গোল করেই থেমে থাকেননি মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডটিও এখন তার। ডিয়েগো ম্যারাডোনাকে টপকে তার অ্যাসিস্ট এখন ৯টি। ৮টি নিয়ে দুইয়ে এখন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা।

ট্যাগ: আর্জেন্টিনাকেপ ভার্দেফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

পরবর্তী

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

পরবর্তী

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে অবস্থান জানাল ভারত

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT