ফুটবল

‘এখানে কেউ কাউকে ছাড় দেয় না’

ফুটবল ম্যাচে গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবল ম্যাচে দুই খেলোয়াড় গোলের জন্য লড়াই করছে, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কঠিন জয় নিয়ে সেরা ষোলোতে পৌঁছেছে আর্জেন্টিনা। আসরের অন্যতম হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ ছিল এটি। নবাগত দলটি বিশ্বচ্যাম্পিয়নদের কোনভাবেই ছাড় দিয়ে কথা বলেনি। ম্যাচ শেষে সেটা বললেন লিওনেল মেসিও।

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের ২৯ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। ৫৯ মিনিটে দেরয় দুয়ার্তের গোলে সমতায় ফেরে কেপ ভার্দে। অমীমাংসিত শেষ হয় ৯০ মিনিট, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৩ মিনিটে বিশ্বচ্যাম্পিয়নদের আবারও লিড এনে দেন লিসান্দ্রো মার্টিনেজ। সিডনি লোপেস ক্যাব্রালের গোলে ১০৩ মিনিটে ফের সমতায় ফেরে কেপ ভার্দে। অবশেষে ১১১ মিনিটে ফের লিড নিয়ে আর্জেন্টিনাকে জেতান ক্রিস্টিয়ান রোমেরো। কর্নার থেকে মেসির কিকে আসা বল তার হেডে জালে যায় প্রতিপক্ষের একজনের মাথায় ছোঁয়া দিয়ে।

ম্যাচ শেষে লিওনেল মেসি বলেছেন, ‘ওরা ওদের শক্তি দিয়ে আমাদের আঘাত করেছে। আমরা জানতাম এটা কঠিন হবে। এটা নকআউট পর্ব, আর এখানে কেউ কাউকে ছাড় দেয় না।’

এ জয়ে সেরা ষোলোতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ মিশর। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টা মুখোমুখি হবে দুদল।

বিষয়:আর্জেন্টিনা কেপ ভার্দে ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…