ফুটবল

‘হাত নোংরা’ করে খেলতে জানে ফ্রান্স

ফ্রান্স ও আর্জেন্টিনা ফুটবল খেলোয়াড়রা হাত নোংরা করে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্স ও আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা মাঠে হাত নোংরা করে খেলছে, ফুটবল ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

শনিবার রাতে হাড্ডাহাড্ডি এক লড়াই শেষে সেরা ষোলোয় প্যারাগুয়েকে ১-০তে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ফ্রান্স। মাঠের খেলার চেয়েও বেশ আলোচনায় এখন খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা এবং মাঠের দর্শকদের দুয়োধ্বনি। ম্যাচ শেষে কাইলিয়ান এমবাপে বলেছেন, ফরাসিরাও হাত নোংরা করে ফুটবল খেলতে জানে।

ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে ফরাসি তারকা এমবাপে হাসিমুখে প্যারাগুয়ের ক্রমাগত উস্কানি উপেক্ষা করে জয়সূচক গোলটি করেছেন পেনাল্টিতে। ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে ফরাসি খেলোয়াড়দের বেশ উত্যক্ত করে প্যারাগুয়ের সমর্থকরা। লাতিন দেশটির খেলোয়াড়দের সাথে বেশ কয়েকবার কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিল গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স দল।

পরে এমবাপে বলেছেন, ‘তার দলও কঠোর পরিশ্রম করতে এবং কুৎসিত কৌশলের সঙ্গে মানিয়ে নিতে পারে। আমরা জানতাম কী ধরনের ম্যাচ হতে চলেছে। আমরাও কঠিন লড়াই করতে পারি, আমরা জানি কীভাবে তা করতে হয়। আমরা জানি কীভাবে হাত নোংরা করে ফুটবল খেলতে হয়। তারা মনে হয় ভেবেছিল আমরা টাক্সেডো (ফর্মাল পোশাক) পরে আসব, কিন্তু আমরা প্রস্তুত ছিলাম।’

মাঠের লড়াই শেষে জয় নিয়ে কোয়ার্টার ফাইনলে মরক্কোর বিপক্ষে খেলবে ফ্রান্স। ৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা বোস্টনের জিলেট স্টেডিয়া হবে ম্যাচটি।

বিষয়:এমবাপে প্যারাগুয়ে ফিফা বিশ্বকাপ-২০২৬ ফ্রান্স বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো সেরা ষোলো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…