চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাওয়া গেল নকআউটের ২৮ দল, প্রতিপক্ষ ঠিক ৯ ম্যাচের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ২৭, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে গ্রুপপর্ব প্রায় শেষ পর্যায়। ১২ গ্রুপের ৯টির খেলা শেষ, ধাপে ধাপে দলগুলো যাচ্ছে নকআউটে। যেখানে জায়গা পাবে ৩২ দল। সেটির টিকিট ২৮ দেশই কেটে ফেলেছে। শেষ বত্রিশের আগে এপর্যন্ত বাদ পড়েছে ১২ দল। অপেক্ষায় আর ৮ দল ঘিরে, যাদের থেকে ৪ দেশ জায়গা করে নেবে পরের রাউন্ডে। এর মাঝে নকআউটের ৯ ম্যাচের প্রতিপক্ষও ঠিক হয়ে গেছে।

দুটি গ্রুপে লড়াই টেবিলে প্রথম এবং দ্বিতীয় হওয়ার। যার মধ্যে কে গ্রুপ থেকে রয়েছে পর্তুগাল এবং কলম্বিয়া, এল গ্রুপ থেকে ইংল্যান্ড, ঘানা এবং ক্রোয়েশিয়া। বাকি গ্রুপের দলগুলো নির্ধারণ করে ফেলেছে যার যার অবস্থান। অন্যদিকে কেবল জে গ্রুপের মধ্যে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হলেও গ্রুপটিতে দ্বিতীয় হওয়ার লড়াইয়ে আছে দুদল। এবং ৩টি দল গ্রুপের তৃতীয় স্থানের সেরা আটের মধ্যে থেকে নকআউটে যাবে। গ্রুপপর্বে দ্বিতীয় ম্যাচের পর পরের রাউন্ড নিশ্চিত করেছিল ৭ দল।

জে গ্রুপ থেকে দ্বিতীয় হওয়ার লড়াইয়ে রয়েছে আলজেরিয়া এবং অস্ট্রিয়া, যার থেকে আরেক দল তৃতীয় স্থান থেকে সেরা আটের মধ্য দিয়ে পরের রাউন্ডে যাবে, না হয় বিশ্বকাপ থেকে বিদায় নেবে। এ দুদল বাদে বাকি ৬ দল হল সাউথ কোরিয়া, স্কটল্যান্ড, ইরান, কঙ্গো, ক্রোয়েশিয়া এবং উজবেকিস্তান, যারা এখনও অপেক্ষায় আছে।

Banglabid

সর্বশেষ, ডি গ্রুপ থেকে প্যারাগুয়ে, জি থেকে মিশর, বেলজিয়াম, এইচ থেকে স্পেন এবং কেপ ভার্দে, আই থেকে সেনেগাল, কে থেকে পর্তুগাল, এল থেকে ইংল্যান্ড ও ঘানা পরের রাউন্ড নিশ্চিত করছে। অন্যদিকে সবশেষ জি থেকে নিউজিল্যান্ড, এইচ থেকে সৌদি আরব, আই থেকে ইরাক বিশ্বকাপ মঞ্চে বিদায় নিয়েছে।

প্রথমধাপে গ্রুপপর্বের তৃতীয় রাউন্ডে আগেই গ্রুপ-এ থেকে মেক্সিকো, ডি থেকে যুক্তরাষ্ট্র, ই থেকে জার্মানি, জে গ্রুপ থেকে আর্জেন্টিনা, আই থেকে ফ্রান্স, নরওয়ে এবং কে থেকে কলম্বিয়া নকআউটে গেছে। আসর থেকে বিদায় নেয়া দেশগুলোর মধ্যে ছিল সি গ্রুপের হাইতি, ডি গ্রুপের তুরস্ক, এফ গ্রুপের তিউনিসিয়া, জে গ্রুপের জর্ডান এবং এল থেকে পানামা।

গ্রুপপর্বের শেষ রাউন্ড শুরু হওয়ার পর থেকে গ্রুপ-এ থেকে পরের রাউন্ডের টিকিট কেটেছে সাউথ আফ্রিকা। বি গ্রুপ থেকে সুইজারল্যান্ড, কানাডা এবং বসনিয়া নকআউটে জায়গা করে নিয়েছে। সি গ্রুপ থেকে ব্রাজিল এবং মরক্কো পরের রাউন্ডে পৌঁছেছে। ডি থেকে অস্ট্রেলিয়া এবং ই থেকে আইভরি কোস্ট ও ইকুয়েডর উঠে গেছে পরের ধাপে। এফ থেকে গেছে নেদারল্যান্ডস, জাপান এবং সুইডেন। এছাড়াও এ-গ্রুপ থেকে চেক প্রজাতন্ত্র, বি গ্রুপ থেকে কাতার, ই গ্রুপ থেকে কুরাসাও সর্বশেষ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

Reneta

প্রতিপক্ষ ঠিক হয়েছে যে ৯ ম্যাচের
সাউথ আফ্রিকা Vs কানাডা
ব্রাজিল Vs জাপান
জার্মানি Vs প্যারাগুয়ে
নেদারল্যান্ডস Vs মরক্কো
নরওয়ে Vs আইভরি কোস্ট
ফ্রান্স Vs সুইডেন
যুক্তরাষ্ট্র Vs বসনিয়া
অস্ট্রেলিয়া Vs মিশর
আর্জেন্টিনা Vs কেপ ভার্দে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইকুয়েডরইরানইংল্যান্ডউরুগুয়েকলম্বিয়াকেপ ভার্দেজার্মানিপর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবেলজিয়ামব্রাজিলমিশরলিড স্পোর্টসশেষ বত্রিশসেমিলিড ২০২৬স্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নতুন মুখ

আগস্ট ১৫, ২০২৬

ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

আগস্ট ১৫, ২০২৬

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ

আগস্ট ১৫, ২০২৬

নিয়মিত লীগ আয়োজনে ব্যর্থতা নিয়ে যত কথা

আগস্ট ১৫, ২০২৬

গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT