ফুটবল

র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরল বিশ্বজয়ী আর্জেন্টিনা, ব্রাজিল-জার্মানি কোথায়?

আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ জেতার পর উল্লাস করছে, অন্যদিকে ব্রাজিল-জার্মানি দল মাঠে একত্রিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগে প্রকাশিত হল ফিফা র‍্যাঙ্কিং হালনাগাদ, আবারও শীর্ষে উঠে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফার এক নম্বর দল হয়েই বিশ্বকাপে যাওয়ার সুযোগ আলবিসেলেস্তেদের। দুধাপ এগিয়ে এসেছে লিওনেল মেসির দেশ। পিছিয়ে গেছে ফ্রান্স। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আছে ষষ্ঠ স্থানে।

বিশ্বকাপের আগে ফের র‍্যাঙ্কিং হালনাগাদ করবে ফিফা, জুনের ১০ তারিখে। বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে, এ অবস্থায় বেশকিছু দেশের জায়গা পরিবর্তন হতে পারে।

৭ তারিখ ভোরে গুয়েতেমালার বিপক্ষে লড়বে লিওনেল মেসির দেশ। জিতলে নিশ্চিতভাবে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার র‍্যাঙ্কিং আর নড়চড় হবে না। তবে ইতিহাস বলছে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে যাওয়া দল চ্যাম্পিয়ন হতে পারে না।

গত রাতে আইভরি কোস্টের বিপক্ষে হেরে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে তিনে নেমেছে ফ্রান্স। ইরাকের সাথে ১-১ গোলে ড্র করে টেবিলের দুইয়েই আছে স্পেন। ম্যাচ না খেলে উন্নতি হয়েছে আর্জেন্টাইনদের।

কোন পরিবর্তন ছাড়া চারে আছে ইংল্যান্ড। একধাপ এগিয়ে পাঁচে পর্তুগাল এবং একধাপ পিছিয়েছে ছয়ে গেছে ব্রাজিল।

কোন পরিবর্তন আসেনি ৭ থেকে ১০ম স্থানে। যেখানে সাতে নেদারল্যান্ডস, আটে মরক্কো, নয়ে বেলজিয়াম এবং দশে আছে জার্মানি।

বিষয়:আর্জেন্টিনা জার্মানি ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…