চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই আলোচনায় আসে ফকল্যান্ড যুদ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ফুটবলবিশ্বে আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি মানেই মাঠ ও মাঠের বাইরে চিরবৈরিতার এক আবহ। দুই পরাশক্তির লড়াই কেবল খেলার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি রূপ নেয় রাজনৈতিক ও জাতীয়তাবাদী দ্বন্দ্বে। এই চিরবৈরিতার ভিত্তি গাড়া হয়ে গেছে ১৯৮২ সালের ঐতিহাসিক ‘ফকল্যান্ড যুদ্ধ’কে কেন্দ্র করে। পরে ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’র নেপথ্যেও ছিল যুদ্ধ ও শোধের আগুন। তাই এখনও আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই আলোচনায় আসে ফকল্যান্ড যুদ্ধের ইতিহাস।

আর্জেন্টিনার উপকূল থেকে মাত্র ৩০০ মাইল দূরে সাউথ আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ ফকল্যান্ড। ব্রিটেন থেকে এর দূরত্ব প্রায় ৮ হাজার মাইল। ঐতিহাসিক সূত্র ধরে আর্জেন্টিনা দাবি করে দ্বীপপুঞ্জটি তাদের ভূখণ্ডের অংশ। ব্রিটেন ১৮৩৩ সাল থেকে সেখানে স্থায়ীভাবে শাসন করে চলেছে। দ্বীপের বাসিন্দারাও ব্রিটিশ বংশোদ্ভূত।

১৯৮২ সালে আর্জেন্টিনার তৎকালীন সামরিক জান্তা প্রধান জেনারেল লিওপোল্ডো গালতিয়েরি দেশের অভ্যন্তরে নিজের জনপ্রিয়তা বাড়াতে ও রাজনৈতিক সংকট থেকে জনগণের চোখ সরাতে ফকল্যান্ড দ্বীপের উপর আকস্মিক সামরিক অভিযান চালিয়ে দখল করে নেন বলে আলোচনা আছে। জবাবে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার পাল্টা যুদ্ধ ঘোষণা করেন, ব্রিটিশ নৌ ও বিমান বাহিনীকে সেখানে পাঠান।

১৯৮২ সালের ২ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত যুদ্ধে লড়ে দুদেশ। ৭৪ দিন স্থায়ী যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন থাকা একটি যুদ্ধজাহাজ (এআরএ জেনারেল বেলগ্রানো) ডুবিয়ে দেয়া হয়। অন্যদিকে ২৫৫ জন ব্রিটিশ সেনা ও ৩ জন ফকল্যান্ডের স্থানীয় বাসিন্দা নিহত হন। যুদ্ধে আর্জেন্টিনা শোচনীয়ভাবে পরাজিত হয়। ১৯৮২ সালের ১৪ জুন আর্জেন্টাইন বাহিনী ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং দ্বীপটি পুনরায় ব্রিটেনের নিয়ন্ত্রণে চলে যায়।

এই পরাজয়ের ফলে আর্জেন্টিনার সামরিক জান্তা সরকারের পতন ঘটে এবং দেশে গণতন্ত্র ফিরে আসে। অন্যদিকে ব্রিটেনে মার্গারেট থ্যাচারের রাজনৈতিক অবস্থানকে অত্যন্ত শক্তিশালী করে তোলে। এর প্রায় ৩০ বছর পর ২০১৩ সালে ফকল্যান্ডে বসবাসকারীদের মধ্যে একটি গণভোট অনুষ্ঠিত হয়। ৯৯.৮ শতাংশ বাসিন্দা গণভোটে ব্রিটিশ ভূখণ্ড হিসেবে থাকার পক্ষে ভোট দেন।

ফকল্যান্ড যুদ্ধের মাত্র ৪ বছর পর, ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আর্জেন্টিনার মানুষের কাছে সেটি কেবল একটি ফুটবল ম্যাচ ছিল না, ছিল যুদ্ধের মাঠে নিহত সৈনিকদের রক্তের বদলা নেয়ার সুযোগ। ডিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অব গড ও গোল অব দ্য সেঞ্চুরিতে ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ম্যাচ জেতে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত সেই বিশ্বকাপও জিতে নেয় আলবিসেলেস্তেরা।

Reneta

ম্যারাডোনা আত্মজীবনীতে লিখেছেন, ‘ম্যাচ শুরুর আগে আমরা বলছিলাম ফুটবল ও ফকল্যান্ড যুদ্ধের কোন সম্পর্ক নেই। কিন্তু আমরা জানতাম সেখানে অনেক আর্জেন্টাইন ছেলে মারা গেছে, যাদের পাখির মতো মারা হয়েছিল, এটি ছিল একটি যুদ্ধ।’

আজও ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ব্রিটেনের একটি স্বশাসিত ওভারসিজ টেরিটরি হিসেবে শাসিত হচ্ছে, যেখানে প্রায় সাড়ে তিন হাজার ব্রিটিশ নাগরিক বাস করেন। আর্জেন্টিনা আজও দ্বীপটির ওপর থেকে তাদের দাবি ত্যাগ করেনি। এই রাজনৈতিক ক্ষোভ ও ঐতিহাসিক ক্ষত বুকে নিয়ে যখনই সবুজ মাঠে আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হয়, ফুটবলের সঙ্গে আলোচনায় চলে আসে ফকল্যান্ড যুদ্ধের বারুদঠাসা ইতিহাস।

ফকল্যান্ড নিয়ে আলোচনা নতুন করে সামনে এসেছে বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নির্ধারিত হওয়ায়। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় গড়াবে ম্যাচটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইংল্যান্ডফকল্যান্ড যুদ্ধফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড ২০২৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি-রোনালদোর রেকর্ড ঝুঁকিতে ফেলেছেন এমবাপ্পে, থামবেন কোথায়

জুলাই ১৪, ২০২৬

রাজধানীর ড্রেনে লেপ-তোশক-বালিশ

জুলাই ১৪, ২০২৬

এক ক্লিকে বিনোদনের ভাণ্ডার, কোন ওটিটিতে কী আছে?

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬

ইরানের সাথে আবারো যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT