চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের টিকিট পেতে রাতে পর্তুগালের যে সমীকরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
পর্তুগাল জাতীয় দল

পর্তুগাল জাতীয় দল

পর্তুগালের সরাসরি বিশ্বকাপে খেলার রাস্তাটা এখনও ঘোলাটে। শেষ ম্যাচে জয় না পেলে এবং পরবর্তী সমীকরণ মেলাতে না পারলে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশের স্বপ্ন খেতে পারে ধাক্কা। যে ম্যাচে লাল কার্ডের জেরে খেলতে পারবেন না আবার দলনেতা সিআর সেভেনই। ইউরোপ থেকে বিশ্বকাপ বাছাইয়ে ‘এফ’ গ্রুপ লড়ছে পর্তুগাল, আয়ারল্যান্ড, আর্মেনিয়া এবং হাঙ্গেরি। আর্মেনিয়া ছাড়া বাকি দলগুলোর সবাই এখনও সরাসরি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয়ার দৌড়ে। অপেক্ষার শেষ হবে রোববার রাতে গ্রুপপর্বের শেষ ম্যাচগুলোয়।

রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় আর্মেনিয়ার বিপক্ষে নামবে পর্তুগাল, আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখায় থাকবেন না রোনালদো। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে আয়ারল্যান্ড লড়বে হাঙ্গেরির বিপক্ষে।

‘এফ’ গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগিজরা, ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে হাঙ্গেরি এবং ৭ পয়েন্টে তিনে আয়ারল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে তলানিতে আছে আর্মেনিয়া।

পর্তুগালের বিশ্বকাপে খেলতে শুধু জয়ই যথেষ্ট। তবে যদি ড্র করে এবং হাঙ্গেরি যদি ৪ গোলের ব্যবধানে জিতে যায় নিজ ম্যাচে, তাহলে সরাসরি বিশ্বমঞ্চে চলে যাবে হাঙ্গেরিয়ানরা। পর্তুগাল যদি হারে এবং হাঙ্গেরি যদি জেতে, তাতেও হাঙ্গেরি সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। পর্তুগাল চলে যাবে প্লে-অফের মঞ্চে।

আবার পর্তুগাল যদি ড্র করে এবং আয়ারল্যান্ড যদি জেতে, তাতেও সরাসরি বিশ্বকাপে মূলপর্বে যেতে পারবে পর্তুগাল। যদি পর্তুগাল হারে এবং আয়ারল্যান্ড জেতে, তাতে সমীকরণ দাঁড়াবে গোলব্যবধানের উপর। পর্তুগাল হেরে গেলে, সেটা ১ গোলের ব্যবধানে হলে, আয়ারল্যান্ডকে বিশ্বকাপে যেতে তখন নিজ ম্যাচে জিততে হবে ৪ গোল ব্যবধানে। গ্রুপপর্বে প্রথম ম্যাচে আর্মেনিয়ার মাঠে ৫-০ গোলে জিতেছিল পর্তুগাল, জোড়া গোল করেছিলেন সিআর সেভেন।

নামার আগে পর্তুগালের বিশ্বকাপ সমীকরণ তুলনামূলক গ্রুপের অন্যদের মধ্যে সহজ। আবার যদি পর্তুগাল সরাসরি বিশ্বকাপে জায়গা করতে নাও পারে, গ্রুপে দুইয়ে থাকলে খেলবে প্লে-অফে। যেখানে ইউরোপের প্রতিটি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলগুলো খেলবে দুটি করে ম্যাচ, যার একটি সেমিফাইনাল ও একটি ফাইনাল। ফাইনাল জয়ী দল জায়গা করে নেবে মূলপর্বে।

Reneta

গত বিশ্বকাপে প্লে-অফের ফাইনালে মেসিডোনিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছিল রোনালদোর পর্তুগাল। প্লে-অফের দুই ম্যাচের একটিতেও হেরে গেলে আবার বিশ্বমঞ্চে যাওয়ার স্বপ্ন ভেঙে যাবে পর্তুগিজদের। যেখানে রোনালদো ঘোষণা দিয়ে রেখেছেন ২০২৬ বিশ্বকাপই তার শেষ!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডপর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ বাছাইলিড স্পোর্টসহাঙ্গেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোপের বিভিন্ন দেশে চলমান তাপপ্রবাহে প্রাণহানি বেড়েই চলেছে

জুন ২৪, ২০২৬

বহু জাতি ও বহুসংস্কৃতিকে সাথে নিয়ে এদেশের সংস্কৃতিচর্চা এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর: সংস্কৃতিমন্ত্রী

জুন ২৪, ২০২৬

ইরানে হামলা চালানো থেকে ট্রাম্পকে বিরত রাখতে সিনেটে বিল পাস

জুন ২৪, ২০২৬

সব গুঞ্জনের জবাব এক ছবিতে!

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT