চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ধাপেই ১০ লাখের বেশি টিকিট বিক্রি করল ফিফা

২০২৬ বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ফিফা সভাপতি বিশ্বকাপের বল হাতে, আন্তর্জাতিক ফুটবল সংস্থার সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী বছর মাঠে গড়াবে ফিফা ফুটবল বিশ্বকাপ। প্রথমবার তিন দেশ নিয়ে আয়োজিত আসর ঘিরে উম্মাদনার কমতি নেই। দর্শক বিশ্বকাপের অগ্রীম টিকিট পেতে মরিয়া। ফিফা জানিয়েছে, এপর্যন্ত ২০২৬ বিশ্বকাপের ১০ লাখের বেশি টিকিট বিক্রি করেছে। বিক্রিত টিকিটগুলো ৪৮টি ভেন্যুর মধ্যে ২৮টি ভেন্যুর।

চলতি মাসের শুরুতে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়। বৃহস্পতিবার টিকিট বিক্রির সংখ্যা প্রকাশ করেছে ফিফা।

ফিফার তথ্যে, প্রাথমিকভাবে তারা ধারণা করেছিল আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা থেকে মুষ্টিমেয় টিকিট বিক্রি হবে। কিন্তু ২১২ দেশ ও বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা টিকিট কিনেছেন।

প্রথমধাপে বিক্রিত টিকেটের সবচেয়ে বেশি কিনেছে ইংল্যান্ড, জার্মানি, কলম্বিয়া, ব্রাজিল, স্পেন, আর্জেন্টিনা ও ফ্রান্সের দর্শকরা।

সেপ্টেম্বরে টিকিটপ্রাপ্তির জন্য প্রথমধাপে আবেদন পড়েছিল ৪৫ লাখের উপরে। সেখান থেকে লটারির মাধ্যমে ক্রেতারা টিকিট পেয়েছেন। ২৭ অক্টোবর পরবর্তী লটারি ড্রয়ের সময়সীমা উন্মুক্ত করবে ফিফা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপকানাডাফিফামেক্সিকোযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জুলাই অভ্যুত্থানের কোনো নির্দিষ্ট মাস্টারমাইন্ড নেই: ডা. শফিকুর রহমান

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে সতর্ক করল সরকার, গ্যাস সংকট নিয়ে আশার বার্তা

আগস্ট ৪, ২০২৬

‘হলুদ সাংবাদিকতা’র অভিযোগে পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট ব্লক

আগস্ট ৪, ২০২৬

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আগস্ট ৪, ২০২৬

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT