চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে ফুটবল থেকে নিষিদ্ধ করল ফিফা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩২ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ অভিযোগের প্রেক্ষিতে ভারতকে ফুটবল থেকে নিষিদ্ধ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সোমবার সন্ধ্যায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) উপর বিবৃতিতে ফিফা এই নিষেধাজ্ঞার কথা জানায়।

এই নিষেধাজ্ঞার ফলে ভারতের জাতীয় ও বয়সভিত্তিক দলগুলো আন্তর্জাতিকভাবে কোনো ম্যাচ খেলতে পারবে না। দেশটির কোনো ঘরোয়া টুর্নামেন্ট এএফসি বা ফিফার স্বীকৃতি পাবে না।

আগামী ১১-৩০ অক্টোবরে ভারতের মাটিতে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের আসর বসার কথা রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে বিশ্বকাপের আয়োজন অন্যদেশে সরিয়ে নেয়া হবে।

ফিফার ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) দ্বারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) পরিচালিত হচ্ছে। নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি যখন থেকে এআইএফএফ-এর দৈনন্দিন কাজকর্ম দেখতে শুরু করবে, সেদিন থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে।’

ভারতের সুপ্রিম কোর্ট এআইএফএফকে চলতি বছরের মে মাসে নির্বাচিত প্রশাসক কমিটির (সিওএ) তত্ত্বাবধানে রেখেছিল। জুন মাসে সিওএ এ ব্যাপারে দেখভালের জন্য আরেকটি কমিটি গঠন করে। কিন্তু ফিফা থেকে তীব্র আপত্তি জানানোর একদিন পরে সেই কমিটি ভেঙে দেয়া হয়েছিল।

আগামী ১৭ আগস্ট এআইএফএফ-এর নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও গঠনতন্ত্র তৈরির বিষয়ে সিওএ’র কাছ থেকে তাদের শুনানি গ্রহণ করবে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে এদিন এআইএফএফ সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ।

Reneta

ফিফা আরও বলেছে, তারা ভারতের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগে রক্ষা করছে। ফুটবলের অভিভাবক সংস্থা আশাবাদী যে, বিষয়টির ইতিবাচক ফল মিলবে।

প্রসঙ্গত, ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনায় কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) দ্বারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) পরিচালিত হচ্ছে। ফিফার আইন অনুযায়ী যা স্পষ্টভাবে হস্তক্ষেপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এআইএফএফএএফসিফিফাভারতলিড স্পোর্টসসিওএ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT