চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফা বেস্ট: দৌড়ে মেসি-নেইমার-এমবাপে, নেই রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বিদায়ী বছরে লিওনেল মেসির হাতে উঠেছে স্বপ্নের বিশ্বকাপ শিরোপা। এমবাপে হয়েছেন রানার্সআপ। সেরা পারফরম্যান্স ও পারফর্মার আছে আরও। তারমধ্যে ফুটবল আমেজের গত বছরের সেরার দৌড়ে থাকছেন কারা, সেটিও সামনে আনল ফিফা। ২০২২ সালের জন্য সেরা ফুটবলারের মনোনয়নে আছেন মেসি-নেইমার-এমবাপে। নেই রোনালদো।

ফিফা বেস্ট প্লেয়ার মেনস অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন ১৪ তারকা। সেরার নাম ঘোষণার দিনটিও জানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ২৭ ফেব্রুয়ারি মুকুট উঠবে সেরা ফুটবলারটির মাথায়।

১২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি চলবে ভোট গ্রহণ। ভোট দিতে পারবেন ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক, গণমাধ্যম প্রতিনিধি ও সমর্থকেরা।

সংস্থাটি জানিয়েছে, অ্যাওয়ার্ড মনোনয়নের ক্ষেত্রে দেখা হয়েছে ২০২১-২২ মৌসুমের শুরু থেকে কাতার বিশ্বকাপ পর্যন্ত পারফরম্যান্সকে। তালিকায় আছেন বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি। আছেন আরেক আর্জেন্টাইন, ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ।

বর্ষসেরার দৌড়ে আছেন মেসির পিএসজি সতীর্থ নেইমার, কাইলিয়ান এমবাপে ও মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের আছেন তিনজন- লুকা মদ্রিচ, ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজেমা।

সেরার দৌড়ে আছেন বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় আসা রবার্ট লেভান্ডোভস্কি ও লিভারপুল থেকে বায়ার্নে আসা সাদিও মানে। বুন্দেসলিগা থেকে আছেন আরও একজন। বরুসিয়া ডর্টমুন্ডের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। মনোনীতদের মধ্যে সবচেয়ে কম বয়সী তিনি।

Reneta

ম্যানচেস্টার সিটির আলভারেজের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন কেভিন ডি ব্রুইন ও আর্লিং হালান্ড। আছে লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মেদ সালাহর নামও।

বর্ষসেরার দৌড়ে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপিয়ান ক্লাব ফুটবল ছেড়ে তিনি নাম লিখিয়েছেন সৌদি ক্লাব আল নাসেরে। আগে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানেও আলো ছড়াতে পারেননি পর্তুগিজ কিংবদন্তি। পর্তুগালের হয়ে বিশ্বকাপেও দেখাতে পারেননি ঝলক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেনেইমারফিফা বেস্ট প্লেয়ারবেনজেমামেসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে চলমান খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রাহকদের ফ্রি চিকিৎসাসেবায় বিশেষ হটলাইন চালু করল ওয়ালটন প্লাজা

জুন ২৪, ২০২৬

মেসির চোখে সেরা সিনেমা-সিরিজ কোনগুলো?

জুন ২৪, ২০২৬

ইউরোপের বিভিন্ন দেশে চলমান তাপপ্রবাহে প্রাণহানি বেড়েই চলেছে

জুন ২৪, ২০২৬

বহু জাতি ও বহুসংস্কৃতিকে সাথে নিয়ে এদেশের সংস্কৃতিচর্চা এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর: সংস্কৃতিমন্ত্রী

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT