চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফা বর্ষসেরা ফুটবলারের চূড়ান্ত তালিকায় মেসি-এমবাপে-বেনজেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ফিফা পুরস্কারপ্রাপ্ত ফুটবল তারকারা স্টেডিয়ামে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালের ফিফার বর্ষসেরা ফুটবলারের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি, কাইলিয়ান এমবাপে এবং করিম বেনজেমা। আগামী ২৭ ফেব্রুয়ারি প্যারিসে তাদের মধ্য থেকে একজনের হাতে উঠবে ফিফার বর্ষসেরা পুরস্কার।

২০২১ সালে ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়কালের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে প্রথমে ১৪ জন ফুটবলারকে মনোনীত করা হয়েছিল। তাদের ভেতর থেকে ছেলেদের জাতীয় ফুটবল দলের কোচ ও অধিনায়ক, সাংবাদিক এবং ফিফার ওয়েবসাইটে দেয়া ফুটবলভক্তদের ভোটে তিন চূড়ান্ত প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়।

বর্ষসেরা গোলের জন্য পুসকাস পুরস্কারের জন্য তিনজনের নাম প্রকাশ করেছে ফিফা। তালিকায় রয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড রিচার্লিসন। কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে বাইসাইকেল কিকে অসাধারণ গোল করে তিনি চমকে দিয়েছিলেন। সেই গোলের জন্য পুসকাস পুরস্কার জিততে পারেন ব্রাজিল তারকা। বাকি দুইজন হলেন পোল্যান্ডের মার্সিন ওলস্কি এবং ফ্রান্সের দিমিত্রি পায়েত। নিজ নিজ ক্লাবের হয়ে গোলের জন্য এই পুরস্কারের দৌড়ে রয়েছেন তারা।

Banglabid

ছেলেদের সেরা কোচের ক্য়াটেগরিতে হবে হেভিওয়েটদের লড়াই। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি, রিয়াল মাদ্রিদকে গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কার্লো আনচেলত্তি এবং ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার যেকোনো একজ হবেন সেরা কোচ।

মেয়েদের বর্ষসেরা ফুটবলারের খেতাব জেতার দৌড়ে চূড়ান্ত তালিকায় আছেন ইংল্যান্ডের বেথ মিড, যুক্তরাষ্ট্রের অ্যালেক্স মরগান ও স্পেনের অ্যালেক্সিয়া পুটেলাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেবেনজেমামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ধানমন্ডি-৩২ নম্বরে তিনজনকে গণপিটুনির অভিযোগ, পুলিশ হেফাজতে দু’জন

আগস্ট ১৫, ২০২৬

ঘর থেকে বের হওয়ার আগে যে দোয়াটি পড়লে আল্লাহর ওপর ভরসা করা হয়

আগস্ট ১৫, ২০২৬

‘কাউকে না জানিয়ে’ জুলাই জাদুঘরে ফারুকী, দেখে যা বললেন

আগস্ট ১৫, ২০২৬

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬

প্লেজারিজম বিতর্কে থাকা কেমব্রিজের সাবেক অধ্যাপকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT