চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠ পর্যায়ের প্রশাসনকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টা মাঠ পর্যায়ের প্রশাসনকে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার।

আজ (৩০ ডিসেম্বর) সোমবার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়ের সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, ২০২৪-এর অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে হবে। সরকারের কার্যক্রমে মানুষ যেন বুঝতে পারে পরিবর্তন হয়েছে।

পুলিশ বাহিনীতে সংস্কার বিষয়ে ড. ইউনূস বলেন, পুলিশের যারা দোষী তাদের শাস্তি হোক। যারা নির্দোষ তারা যেন তাদের কাজ করতে পারে। আমরা চাই শান্তি-শৃঙ্খলা আগের মতো নয়, আগের চাইতে সুন্দর করবো।

Banglabid

স্থানীয় প্রশাসনকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে স্থানীয় প্রশাসনগুলোকে নিজ উদ্যোগে বিভিন্ন সমস্যা সমাধানের পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সব বুদ্ধি যে ওপর থেকে আসতে হবে, এমন নয়।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা সেবা দেওয়ার মতো কাজগুলোয় কে কত ভালো করতে পারে, সেদিক থেকে জেলা প্রশাসনগুলোকে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করার আহ্বান জানিয়ে ড. ইউনূস বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ মনোযোগী হওয়ার নির্দেশ দেন।

বন্যার মতো আকস্মিক পরিস্থিতি, কৃষকদের বীজ সংকটের মতো নানা বিষয়ে আগে থেকে তথ্য জানার ও প্রস্তুতি রাখারও ওপরও জোর দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. মুহাম্মদ ইউনূসপ্রধান উপদেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন সিইসি

পরবর্তী

জনপ্রিয় মালায়ালাম অভিনেতার রহস্য মৃত্যু

পরবর্তী
প্রখ্যাত মালায়ালাম অভিনেতার রহস্য মৃত্যু নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় মালায়ালাম অভিনেতার রহস্য মৃত্যু

বাংলাদেশের একজন আইন উপদেষ্টা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ পরিবারের মামলা সহায়তায় হবে লিগ্যাল এইড সেল: আইন উপদেষ্টা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT