জনপদ

মধ্যরাতে ভোটকেন্দ্রের বুথে আগুন

মধ্যরাতে ভোটকেন্দ্রের বুথে আগুন

নেত্রকোনা সদর উপজেলার ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথে এ ঘটনা ঘটে।

নেত্রকোনা সদর থানার এসআই মাসুম বিল্লাহ এ ঘটনা নিশ্চিত করেন।

তবে সামান্য আগুন লাগে, শুধু একটি বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শুনেছি জানান তিনি। স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

কারা আগুন লাগিয়েছে, তা জানা গেছে কি না জানতে চাইলে মাসুম বিল্লাহ বলেন, ‘‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমার ঊর্ধ্বতনদের সাথে কথা বলে দেখতে পারেন।’’

নেত্রকোনা সদর থানার ওসিকে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…