চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের ডাগআউট সামলাবেন স্লট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ অপরাহ্ণ ১৭, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের কোচ স্টেডিয়ামে ডাগআউটের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুম শেষেই লিভারপুল ছেড়ে যাবেন কোচ ইয়ুর্গেন ক্লপ। নতুন মৌসুমে অলরেডদের ডাগআউটের দায়িত্ব নেবেন আর্নে স্লট। লিভারপুলে ক্লপের স্থলাভিষিক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্লট নিজেই। বলেছেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে পরের বছর সেখানে (লিভারপুলে) কোচিং করাতে যাচ্ছি।’

স্লটের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে ডাচ ক্লাব ফেইনুর্ডও। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবটি বলেছে, ‘আর্নে স্লট যুগ শেষ হতে চলেছে। শেষ মুহূর্তটা উপভোগ করা যাক।’

রোববার ডাচ লীগে এক্সেলসিয়রের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেইনুর্ডের সঙ্গে তিন বছরের সম্পর্কের ইতি টানবেন স্লট। একই দিনে উলভসের প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচ দিয়ে লিভারপুল-ক্লপের আট বছরের সম্পর্কের শেষ হবে।

Banglabid

২০২১ সাল থেকে ফেইনুর্ড দায়িত্ব পালন করছেন স্লট। ডাচ কোচের অধীনে উন্নতি হয়েছে ক্লাবটির। স্লটের অধীনে প্রথম মৌসুমে ক্লাবটি পয়েন্ট তালিকার তিনে থেকে শেষ করে। ওই মৌসুমে উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে রোমার বিপক্ষে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়। পরের মৌসুমে স্লটের অধীনে লিগ শিরোপা জেতে ক্লাবটি। চলতি মৌসুমে লিগ রানার্সআপ হয়ে শেষ করতে হচ্ছে ফেইনুর্ডের।

জানুয়ারিতে লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত জানায় ক্লপ। বিদায় ঘোষণার পর লিভারপুলের কোচ হওয়ার সম্ভাব্য তালিকায় ছিলেন বায়ার লেভারকুসেন কোচ জাবি আলোনসো। পরে আলোনসো অবশ্য লেভারকুসেনে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর ব্রাইটন কোচ ডি জেরবি এবং স্পোর্টিং লিসবনের কোচ রুবেন আমোরিমের নামও শোনা গিয়েছিল। তবে সবাইকে ছাপিয়ে শেষ পর্যন্ত স্লটই হচ্ছেন লিভারপুলের পরবর্তী কোচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লপফেইনুর্ডলিড স্পোর্টসলিভারপুলস্লট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১০ হাজার অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাজ্য

পরবর্তী

তলানিতে থেকেই আসর শেষ করল মুম্বাই

পরবর্তী
ক্রিকেটার দুঃখ প্রকাশ করছেন, মাঠে হারের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

তলানিতে থেকেই আসর শেষ করল মুম্বাই

বৃষ্টির জন্য তাপপ্রবাহ কমে গেছে, ঝরঝরে বৃষ্টিপাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তাপপ্রবাহ কমে বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT