সারের দাম এবছরও বাড়বে না, চালের দাম কমবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন, বৈঠকের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
সারের দাম এবছরও বাড়বে না। কোনো সংকট নেই। প্রয়োজন মত ভর্তুকি দেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আজ সোমবার সচিবালয়ের নিয়মিত বৈঠকের সময় কৃষিমন্ত্রী একথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, দেশীয় কারখানায় প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করা গেলে আর খুব বেশি সার আমদানি করা লাগবে না। এতে খরচও কম হবে।
আগামীতে চালের দাম আরও কমবে বলেও বৈঠকে মন্তব্য করেন কৃষিমন্ত্রী।
এসময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, নিজেরা সার উৎপাদন করলে লাভ বেশি হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






