চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরদৌসের মাধ্যমে প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনতে চাই: নিপুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

নির্বাচনে ‘ঢাকা ১০’ আসন থেকে নৌকা প্রতীকে জয়ী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। বিজয়ের পরদিন বিকেলে তিনি ধানমন্ডি ৩২-এ গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ফেরদৌসের সঙ্গে ছিলেন রিয়াজ ও নিপুন।

শ্রদ্ধা নিবেদন শেষে ফেরদৌস বলেন, সংস্কৃতি শিক্ষা থেকে সবকিছুতে আমি আমার আসন ঢাকা ১০-কে প্রকৃত বাসযোগ্য নগরী হিসেবে গড়তে কাজ করে যাবো। এই আসনে বেশ কিছু সমস্যার কথা ভোটের প্রচারণায় মানুষের কাছ থেকে জেনেছি। প্রতিশ্রুতি যেগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করবো। এর আগে এখানে তাপস ভাই ছিলেন। তিনি কিছু কাজ অসম্পূর্ণ রেখেছেন। আমাকে উনি ওই কাজগুলো শেষ করতে বলেছেন।

চিত্রনায়ক ফেরদৌস আরও বলেন, আগামী ১০০ দিনের মধ্যে আমার দেয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন এখানকার মানুষ দেখতে পাবেন। এর মধ্যে এখানে আরও অনেককিছু যোগ হবে। ধানমন্ডি এলাকাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী করা যায়। এখানে প্রচুর স্থাপনা রয়েছে, রবীন্দ্র সরোবর থেকে অনেককিছুর ঐতিহ্য আছে। নেতাকর্মীদের পাশাপাশি এসব কাজে আমার শিল্পী সমিতির বন্ধুরা থাকবে।

ধানমন্ডিতে ফেরদৌসের সঙ্গে রিয়াজ বলেন, ঢাকা ১০ আসনের ভোটাদের কাছে কৃতজ্ঞতা যারা ফেরদৌসকে নির্বাচিত করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ফেরদৌসের উপর বিশ্বাস রেখেছেন এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। ফেরদৌস মানুষ হিসেবে অসাধারণ। আমার বিশ্বাস সে এখানে সফল হবে।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন বলেন, শুরু থেকে ফেরদৌস ভাইয়ের সঙ্গে আমি ও শিল্পী সমিতি ছিল। তার এই জয়ে শিল্পী সমিতি গর্বিত। পাশাপাশি তিনি সমগ্র শিল্পীদের প্রতিনিধি হয়ে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। তার কাছে চাওয়া থাকবে, তার মাধ্যমে প্রধানমন্ত্রীকে আমরা এফডিসিতে আনতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপি ফেরদৌসনিপুণফেরদৌসরিয়াজলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬

পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT