চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার নন্দনে ফেরদৌসের ‘মাইক’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

এবার কলকাতার নন্দনে দেখানো হবে চিত্রনায়ক ফেরদৌস অভিনীত গেল বছরে মুক্তি পাওয়া প্রশংসিত সিনেমা ‘মাইক’। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে ‘মাইক’ এর প্রযোজনা প্রতিষ্ঠান গৌরব ‘৭১। জানানো হয়, ২১ জানুয়ারি বিকাল ৫ টায় পশ্চিমবঙ্গের সরকারি প্রেক্ষাগৃহ ও চলচ্চিত্র উৎকর্ষ কেন্দ্র নন্দনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে ফোরাম ফর ফিল্ম স্টাডিজ এন্ড এলাইড আর্টস। বেশ কয়েকটি দেশের চলচ্চিত্রের মধ্যে নির্বাচিত হয়ে ‘মাইক’ প্রদর্শিত হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ থেকে চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন এই প্রদর্শনী ও একটি বিশেষ সেশনে যোগ দেবেন বলে জানা গেছে।

এ বিষয়ে পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন বলেন, জাতি হিসেবে আমাদের একটি গৌরবের বিষয় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। সেই ভাষণকে দেশ থেকে দেশান্তর, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেয়ার জন্য মাইকের কোন বিকল্প নেই। বিষয়টি নিয়ে সিনেমা তৈরি করতে পেরে আমরা গর্বিত। এটি সত্যি আনন্দের খবর আমাদের সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায় প্রদর্শিত হবে। আমি ফোরাম ফর ফিল্ম স্টাডিজ এন্ড এলাইড আর্টস-এর সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জানাই। কলকাতার দর্শকের জন্য এমন একটি সুযোগ করে দেওয়ায়। আপনারা আরো জেনে খুশি হবেন, মাইক ইতমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরষ্কার অর্জন করেছে এবং আরো বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশন পেয়েছে।

এফ এম শাহীন ও হাসান জাফরুল পরিচালিত নিষিদ্ধ সময়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে উজ্জীবিত একদল কিশোরের দ্রোহের গল্প নিয়ে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তানভিন সুইটি, তারিক আনাম খান, নাদের চৌধুরীসহ একঝাঁক শিশু শিল্পী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতানন্দনেমাইকলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT