বিনোদন

ফেরদৌস আরার কণ্ঠে ‘ছায়া হয়ে তবু পাশে রইব’র ভিউ ছাড়ালো ৫০ মিলিয়ন!

ফেরদৌস আরার কণ্ঠে ‘ছায়া হয়ে তবু পাশে রইব’র ভিউ ছাড়ালো ৫০ মিলিয়ন!

ইউটিউবে ৫০ মিলিয়ন ভিউয়ের মাইলফলক পেরিয়েছে সংগীতশিল্পী ফেরদৌস আরার কণ্ঠে জনপ্রিয় গান ‘ছায়া হয়ে তবু পাশে রইব’। চ্যানেল আইয়ের ইমপ্রেস অডিও ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

২০১৮ সালের ২৫ জুন গানটির ভিডিও প্রকাশ করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গানটির প্রতি শ্রোতাদের আগ্রহ কমেনি। বরং নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও গানটি পৌঁছে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইউটিউবে গানটির দর্শকসংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে।

‘ছায়া হয়ে তবু পাশে রইব’ বাংলা গানের ভান্ডারে পরিচিত একটি গান। গানটির মূল শিল্পী ফেরদৌসি রহমান। গীতিকার শহীদুল ইসলাম এবং সুরকার বশির আহমেদ। ফেরদৌস আরার কণ্ঠে গানটির পরিবেশনা পুরোনো দিনের সুর ও আবেগকে নতুন করে শ্রোতাদের সামনে তুলে ধরেছে।

ফেরদৌস আরার গায়কীতে গানটির আবেগঘন আবেদন শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। সময়ের ব্যবধান পেরিয়ে গানটি যে শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়, ইউটিউবে ৫ কোটি ভিউয়ের মাইলফলক তারই প্রমাণ। যেখানে ৭ হাজারের বেশি মন্তব্য এসেছে।

বাংলা গানের জনপ্রিয় সৃষ্টিগুলো নতুন করে পরিবেশনের মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইমপ্রেস অডিও ভিশনের এ উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিষয়:৫ কোটি ভিউ ইম্প্রেস অডিও ভিশন ছায়া হয়ে তবু পাশে রইব ফেরদৌস আরা মাইলফলক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…