চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুনর্গঠিত শিল্পকলা একাডেমি পরিষদে যারা আছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল প্রবেশদ্বার, শোভা পাচ্ছে বাংলা ভাষায় লেখা সাইনবোর্ড।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বছরের মাথায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ পুনর্গঠন করেছে সরকার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় রবিবার এক আদেশে বলেছে, ২০২৪ সালের ১৭ অক্টোবর গঠিত পরিষদের প্রজ্ঞাপন ‘বাতিল করে’ বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯ এর ৫(১) উপধারা অনুসারে সরকার শিল্পকলা একাডেমি পরিষদ পুনর্গঠন করেছে।

পুনর্গঠিত পরিষদে এবার সদস্য হয়েছেন নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা, সাংবাদিক এহসান মাহমুদ, নৃত্য ব্যক্তিত্ব তামান্না রহমান এবং নাট্যব্যক্তিত্ব কামাল বায়েজীদ।

এছাড়া ঢাকা বিভাগ থেকে আলোকচিত্রী নাসির আলী মামুন, চট্টগ্রাম বিভাগ থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব (উপস্থাপক) তাজনুভা জাবীন, খুলনা বিভাগ থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব (শিল্প সমালোচক) ড. আবু হেনা আবিদ জাফর, বরিশার বিভাগ থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব (চলচ্চিত্র নির্মাতা) ওয়াহিদ আনাম, রাজশাহী বিভাগ থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব (চলচ্চিত্র নির্মাতা) মোহাম্মদ তাওকীর ইসলাম, সিলেট বিভাগ থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব (বাউল সংগীত শিল্পী) শাহ নূর জালাল এবং রংপুর বিভাগ থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব (নাট্যশিল্পী ও সংগঠক) হায়দার আলী সরকারকে পরিষদের সদস্য মনোনীত করা হয়েছে।

পরিষদে পদাধিকার অনুযায়ী সভাপতি থাকবেন সংস্কৃতি উপদেষ্টা। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব সহ-সভাপতি এবং শিল্পকলার মহাপরিচালক সদস্য-সচিবের দায়িত্বে থাকবেন। এছাড়া সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় অথবা তার মনোনীত একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার), সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় অথবা তার মনোনীত একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার), সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অথবা তার মনোনীত একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার) পরিষদে সদস্য হিসেবে থাকবেন।

পদাধিকার বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, বাংলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালকও পরিষদের সদস্য। সদস্য হিসেবে আরো আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (শিল্পকলা অধিশাখা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯ এর ৫(২) উপধারা অনুসারে পরিষদের মনোনীত সদস্যরা তিন বছরের জন্য সদস্য পদে থাকবেন। পরিষদ প্রতি তিন মাসে একবার সভায় মিলিত হবে এবং সভার তারিখ, সময় ও স্থান সভাপতি কর্তৃক নির্ধারণ করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্মাতানৃত্য ব্যক্তিত্ব তামান্নাফেরদৌস আরালিড বিনোদদনলিড বিনোদনশিল্পকলা একাডেমিশিল্পীসাংবাদিকসাংবাদিক এহসান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে ফি আদায়ে ইরানকে উপসাগরীয় দেশগুলোর সমর্থন

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT