চ্যানেল আই-এর বহুল আলোচিত প্রতিদিনের সরাসরি অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’-তে গান করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস আরা।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, শুক্রবার (১৬ জানুয়ারি) ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্বে চ্যানেল আইয়ের স্টুডিওতে উপস্থিত থেকে গুণী এই শিল্পীর সাথে আরো গান করবেন শিল্পী প্রাঙ্গন সরকার এবং ইতি সাহিনা।
এছাড়া নিয়মিত অনুষ্ঠানে অংশ নেন দেশের নবীন ও প্রবীণ সঙ্গীতশিল্পীবৃন্দ। স্টুডিও থেকে প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ৯ পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান নান্টু, জামাল রেজা এবং ইফতেখার মুনিম।








